চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশকে কখনোই ছোট করে দেখছি না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সংবাদ সম্মেলনে আসার পর ভারত অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের কোচ ও অধিনায়কের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করান বাফুফের মিডিয়া ম্যানেজার। কথা শুরুর আগমুহূর্তে তিনি জানিয়ে দেন, কোচকে চাইলে বাংলায় প্রশ্ন করা যাবে। কারণ ভারতের কোচ শুক্লা দত্ত একজন বাঙালি। ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপা জয়ের লক্ষের কথা শুক্লার মুখে এলেও বাংলাদেশকে সমীহই করলেন। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারীদের দেখালেন সম্মান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাজির হন শুক্লা ও ভারত অধিনায়ক নিতু লিন্ডা। সব প্রশ্নের উত্তর কোচ বাংলাতেই দেন। তবে হিন্দিতে বলেন মিডফিল্ডার নিতু। বলেন, ‘শতভাগ দিয়ে ভালো করতে চাই। কোচ ভালো ট্রেনিং দিয়েছেন।’

বাংলাদেশ জাতীয় দলের পাঁচ ফুটবলার আসরটিতে খেলছেন। বিষয়টিকে কীভাবে দেখছেন? টিম ইন্ডিয়ার কোচ বললেন, ‘দেখুন বাংলাদেশ ধারাবাহিকভাবে সিনিয়র কিংবা বয়সভিত্তিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ওটাকে মাথায় রেখে দল তৈরি করেছি। কীভাবে খেলতে হবে সেটা ওদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশকে কখনোই ছোট করে দেখছি না। কারণ তারা চ্যাম্পিয়ন দল। ভুটান খুব ভালো দল, নেপাল খুব ভালো দল। ব্যাপারটা মাথায় রেখে শক্তভাবেই খেলব। সবকিছু ভেবে কৌশলগত জায়গাগুলো তৈরি করেছি।’

ভারত জাতীয় দলের কোনো ফুটবলার স্কোয়াডে না থাকলেও ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলা ৭-৮ জন খেলোয়াড় রয়েছেন, জানালেন কোচ। অধিনায়ক নিতুসহ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ৪-৫ জন ফুটবলারকে দলে রাখা হয়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্টে অতীতে বাংলাদেশে আগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন রয়েছেন ৩-৪ জন।

টুর্নামেন্টে অংশ নেয়ার আগে গোয়ায় একমাসের ক্যাম্প করেছে ভারত। ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলা ফুটবলাররা দেরিতে ক্যাম্পে যোগ দেয়ায় পুরো দল নিয়ে অনুশীলন সম্ভব হয়নি। শুক্লা অবশ্য বললেন তাদের অনুপস্থিতি মোটেও অনুশীলনকে বাধাগ্রস্ত করেনি, বরং সুবিধাই হয়েছে।

‘লিগে খেলার পর ওরা জাতীয় দলে যোগ দিয়েছে। বাধাগ্রস্ত হয়নি, কারণ ওরা অনুশীলনের মধ্যে ছিল। লিগ যেটা হয়েছে সেটা দারুণ জায়গা। আপনাদের বাংলাদেশ সিনিয়র দলের দুজন (সাবিনা ও সানজিদা) খেলতে গেছে। সবশেষ দুই-তিন-চার বছর ধরে লিগ হচ্ছে। এতে সুবিধা যেটা হয়েছে, আমরা অনেক ভালো ফুটবলার পাচ্ছি। সিনিয়র জুনিয়র মিলে যে কম্বিনেশনটা সেটা খুব ভালো হয়েছে। আমার যেটা সুবিধা হয়েছে, তারা খেলে দলে যোগ দিয়েছে।’

Reneta

কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের সব খেলা গড়াবে। ভেন্যুটির মানহীন টার্ফ নিয়ে যেকোনো আসর শুরুর আগে আলোচনা নিয়মিত এক ঘটনা। টার্ফ নিয়ে জানতে চাইলে ভারতের কোচ বললেন, ‘অনুশীলনের সময় আমার কাছে মনে হয়েছে এখানে রাবারের পরিমাণ বেশি। বল বেশি বাউন্স করবে। গোয়াতে টার্ফেই অনুশীলন করে এসেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিতুবাফুফেবাংলাদেশভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশুক্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT