চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের ‘ফিট’ রাখতে ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে নারী লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এ দলের খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট রাখতে এ মাস থেকে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লিগ। বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম মেয়েদের ফুটবল লিগ নিয়ে এ তথ্য জানিয়েছেন।

এশিয়ান কাপের আগে নারী দলের প্রস্তুতি বেগবান করতে এবং খেলোয়াড়দের নিয়মিত খেলায় রাখতে বিশেষ এই উদ্যোগ বাফুফের। এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘমেয়াদি প্রস্তুতি পরিকল্পনার অংশ। বাফুফে যার নাম দিয়েছে ‘মিশন অস্ট্রেলিয়া’।

সংবাদমাধ্যমে ফাহাদ করিম জানান, ‘আপনারা জানেন যে, মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতির জন্য হেডকোচ পিটার বাটলার বলেছেন শীতের সময় যেটা ডিসেম্বর জানুয়ারি মাস। এ সময় আমাদের একটা লিগ আয়োজন করতে। এখানে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে পর্যাপ্ত সময় দেয়া এবং একই সাথে শারীরিকভাবে তারা যেন ফিট রাখা।’

‘সে পরিপ্রেক্ষিতে আমাদের ওমেন্স উইং এর পক্ষ থেকে প্রথমত আমাদের বিপিএলে যেসব দল আছে তাদেরকে চিঠি দেয়া হয়েছে কিংবা যোগাযোগ করা হয়েছে। একই সাথে আগে যারা অংশগ্রহণ করেছে নারী লীগে তাদেরকেও চিঠি দিয়েছে এবং যোগাযোগ করেছে। সেখান থেকে সবমিলে আমরা প্রায় ১৪টি ক্লাবের মতো আগ্রহ দেখিয়েছে এবং তারা রেজিস্ট্রেশন কাগজপত্র জমা দিয়েছিল। গতকাল আমাদের একটি এফআইবির কমিটির মিটিং হয় যেখানে তাদের কাগজপত্র বিবেচনা করা হয়। সেখান থেকে ১০টি ক্লাবকে ছাড়পত্র দিয়েছে যে এই ১০টি ক্লাব অংশগ্রহণ করতে পারবে।’

ফাহাদ করিম আরও জানান, ‘প্রথমবারের মতো বেশ কয়েকটা সংস্থা আসছে। বিকেএসপি এবার একটা দল দিচ্ছে বিকেএসপি এফসি হিসেবে। আনসার আসছে মহিলা ফুটবলের প্রথমবারের মতো এবং আমাদের প্রিমিয়ার লিগে খেলা দল পুলিশ এফসি তারাও একটি দল দেবে বলে ইচ্ছা পোষণ করেছে।’

‘আর্মি গতবার দল দিয়েছিল, ওরা এবারও দিয়েছে। একটি প্রাইভেট গ্রুপ কর্পোরেট হাউস প্রথমবারের মতো রাজশাহী ওয়ারিয়ার্স নামে, নাকি রাজশাহী স্টারস। বাকি যে পাঁচটা দল তারা সকলেই এর আগে দীর্ঘদিন ধরে প্রতিটি লীগেই তারা অংশগ্রহণ করে এসেছে।’

Reneta

বয়সভিত্তিক পর্যায়ের উন্নয়নকে গুরুত্ব দিতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের সেরা একাদশে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে। তারা বদলি হলে তাদের স্থলাভিষিক্ত খেলোয়াড়ও একই বয়সভিত্তিক হতে হবে। ক্লাবগুলো সর্বোচ্চ দুই বিদেশি ফুটবলার নিবন্ধন ও মাঠে নামানোর সুযোগ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাটলারবাফুফেবাংলাদেশমেয়েদের ফুটবল লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT