চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন থমাস ডুলি। তবে জার্মান বংশোদ্ভুত সাবেক যুক্তরাষ্ট্র ফুটবলারের সঙ্গে এখনও দীর্ঘমেয়াদি বা আনুষ্ঠানিক চুক্তি করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচের পরেই নির্ধারিত হবে তার চূড়ান্ত ভাগ্য।

শনিবার সাংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে, সান মারিনো ম্যাচটি ডুলির জন্য পরীক্ষা, উত্তীর্ণ হলেই তার সঙ্গে চুক্তি সারবে বাফুফে।

বলেছেন, ‘যেহেতু আগামী দুই বছরে আমাদের সবমিলিয়ে ১৬টি খেলা রয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি রয়েছে সেটা হচ্ছে সাফ ফুটবল। ইতোমধ্যে যে কোচ এসেছেন, তার বিষয়ে বলা হয়েছে সামনে (সান মারিনোর সাথে) যে খেলাটা রয়েছে, সেটাকে আমরা দেখবো। তারপরে চূড়ান্তভাবে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে।’

‘আমি বাফুফের সভাপতিকে বলেছি, সান মারিনোর সাথে যে খেলাটি হবে সেটি একটি পরীক্ষা আকারেই আমরা দেখতে চাই। ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমার সাথে বাফুফে সভাপতি যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটুকু পর্যন্তই আমি আপনাদেরকে অবগত করেছি।’

থমাস ডুলির নিয়োগ প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা ছিল না জানিয়েছেন আমিনুল। বলেছেন, ‘কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি রাজিও হয়েছিলাম। কিন্তু থমাস ডুলির যে বিষয়টি এসেছে, তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি বাফুফে।’

Reneta

আরও ভালো কোচ খোঁজ করতেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে নির্দেশনা দিয়েছেন আমিনুল। বলেছেন, ‘আমি একটি কথা বলি আপনাদেরকে, আসলে আমি তো একজন ফুটবলার, আমি অনেক কিছুই বুঝি। অনেকের কথাই শুনি, যাদের হয়তোবা ফুটবল সম্পর্কে সেরকম খুব বেশি ধারণা আছে বলে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে কোচ এসেছেন তাকে আমরা পরীক্ষামূলকভাবে দেখছি। আমরা সেই পরীক্ষামূলকভাবে তাকে যাচাই-বাছাই করি। ইতিমধ্যে বাফুফের সভাপতিকে বলা হয়েছে, আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি ভালো কাউকে আমরা ভবিষ্যতে পাই, তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলডুলিতাবিথবাফুফেলিড স্পোর্টসসান মারিনো
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT