এশিয়ান গেমসের ১৯তম আসরের জন্য দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২২ সদস্যের দলে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রবিউল ইসলামসহ বেশকিছু তারকা।
গেমসের জন্য বেশকিছু তারকা ফুটবলারকে দলে পাচ্ছে না বাংলাদেশ। গোলরক্ষক আনিসুর রহমান জিকো, অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন এবং ডিফেন্ডার তারিক কাজী। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ সংক্রান্ত জটিলতায় তাদের পাওয়ার সম্ভাবনা কম বাফুফের।
সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হ্যাংজুতে হবে এশিয়ান গেমসের এবারের আসর। ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্দা নামবে।
বাংলাদেশ ফুটবল দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন।
রক্ষণ: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, মোহাম্মদ আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহীন আহমেদ।
মধ্যভাগ: আবু সাঈদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া।
আক্রমণ: রবিউল হাসান, ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, আহমেদ পিয়ুশ নোভা, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল।








