চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৫
বিনোদন
A A
শাকিব খান ও মেহজাবীন সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জমকালো আসর। এবারের আসরে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান এবং তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী।

শুক্রবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে এবারের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

তারকা জরিপে সেরা অভিনেতা শাকিব খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।

অন্যদিকে ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন মেহজাবীন। তার হাতেও পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।

শাকিব খান ও অন্য দুই ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান

এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চিত্রপরিচালক মতিন রহমান।

এ বছর মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয় জগতের কিংবদন্তী আবুল হায়াত। দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য বরেণ্য এই অভিনেতাকে দেয়া হলো এই সম্মাননা।

Reneta

তার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন আরেক কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। এ সময় মঞ্চে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানপ্রিয় মালতিমেরিল-প্রথম আলোমেহজাবীনরায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT