চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কোনো খেলোয়াড় কিনবে না রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুম শুরুর আগে খেলোয়াড় বেচা-কেনায় মেতে দল গুছিয়ে নিতে ব্যস্ত ক্লাবগুলো। ছেড়ে দেয়া, চুক্তি বাড়ানো এবং নতুন কাউকে টানার লড়াইয়ে সবার আগে পাততাড়ি গুটিয়ে নিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, যথেষ্ট হয়েছে কেনা-বেচা। তার দলের নতুন কাউকে প্রয়োজন নেই।

গ্রীষ্মের আগে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে দিয়েছে এমন খেলোয়াড়ের তালিকা বেশ লম্বা। মার্সেলো, গ্যারেথ বেল, ইস্কো এবং লুকা জোভিচকে যেতে দিয়েছে লা লিগার চ্যাম্পিয়ন ক্লাবটি। পরিবর্তে নতুন চুক্তি করিয়েছে দুজনকে, মাদ্রিদের রাজধানীর ক্লাবে এসেছেন অরেলিয়্যাঁ শুয়ামেনি ও অ্যান্টনিও রুডিগার।

লস ব্লাঙ্কোস ডেরা থেকে এত খেলোয়াড় ছাড়ার পর স্রেফ দুজনকে টানলেও বর্তমান দলটা নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি। মনে করেন, গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ করার সময় হয়েছে। ইতালিয়ান কোচ খেলোয়াড় কেনা-বেচা বাদেও কথা বলেছেন নয় নম্বর পজিশন নিয়ে।

‘নতুন চুক্তি নিয়ে বলতে চাই না। ইতিমধ্যে বলে দিয়েছি, এটা (কেনা-বেচা) শেষ হয়েছে। নতুন কাউকে স্বাক্ষর করতে যাচ্ছি না। যেমন আছি তেমন ভালো আছি।’

রুডিগার ও শুয়ামেনির চুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত ইতালিয়ান কোচ। স্কোয়াডে এদুজন দারুণ ভারসাম্য আনবেন, কোচের বিশ্বাস এমনই, ‘নিজেদের পজিশনে মার্কেট বিচারে তারা সেরা। রুডিগার অসাধারণ সেন্টার ব্যাক, শুয়ামেনিও তার পজিশনে সেরা। তিনি এখনও বেশ তরুণ এবং অনেক কার্যকরী।’

চোট এবং কম্বিনেশন সমস্যার কারণে গত মৌসুমে ঠিকঠাক ম্যাচ না পাওয়া এডেন হ্যাজার্ডকে এবার বাজিয়ে দেখতে চান আনচেলত্তি। এবারের সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাকে কিছু ম্যাচে বিশ্রাম দিয়ে ৯ নম্বর পজিশনে বেলজিয়ান তারকাকে খেলানোর কথা জানিয়েছেন রিয়াল কোচ।

Reneta

‘এই জায়গাটিতে আমাদের অনেকগুলো অপশন আছে। বেনজেমা প্রথম পছন্দ, কিন্তু বুঝতে হবে যে এটি অদ্ভুত এবং ভিন্ন একটি মৌসুম হতে চলেছে। এসময়ে বিশ্বকাপ হবে এবং বিকল্পের দিকে তখন নজর রাখতে হবে। আমার পরিকল্পনা হচ্ছে, হ্যাজার্ডকে এই পজিশনে বাজিয়ে দেখা। তার যে গুণ এবং গুণাবলী রয়েছে, এই পজিশনে তাকে চেষ্টা করা আমাদের পক্ষে ভালো হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগবেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহ্যাজার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলকনি থেকে বোলার পরিবর্তনের নির্দেশ পাচ্ছেন বাটলার

পরবর্তী

করোনায় আরও ২ জনের মৃত্যু

পরবর্তী

করোনায় আরও ২ জনের মৃত্যু

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেও লাভ হল না রাশিয়ার

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT