ফুটবল

সেই খবর উড়িয়ে দিলেন বেনজেমা

ফুটবল খেলোয়াড় মাঠে দৌড়াচ্ছেন, বাংলাদেশি ফুটবল দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ফুটবল দলের একজন খেলোয়াড় মাঠে দৌড়াচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমের মধ্যবর্তী একমাসের বিরতিতে দুবাইয়ে অনুশীলনে যাওয়ার কথা সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদের। সেই অনুশীলনে দলটির তারকা ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজেমাকে নেবেন না কোচ মার্সেলো গ্যালার্দো, এমন খবর এসেছিল। পরে গুঞ্জন ওঠে ইত্তিহাদ ছেড়ে ইউরোপে যাচ্ছেন ৩৬ বর্ষী বেনজেমা। শেষ খবর, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফরাসি তারকা।

ফরাসি গণমাধ্যম লে’কিপে দাবি করেছিল, গ্যালার্দোর সাথে শীতল সম্পর্কের জেরে বেনজেমা দল ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন। ১৭ দিন পর দলে আসা সাবেক রিয়াল ফরোয়ার্ডকে বাদ দিতে চেয়েছেন কোচ। সেই খবরে পানি ঢেলে দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী তারকা।

বেনজেমা বলেছেন, ‘এটা পুরোপুরি মিথ্যা! ফরাসি মিডিয়া কি আরকিছু উদ্ভাবন করতে জানে না?’

গত মৌসুমে সৌদি প্রো লিগে যোগ দেয়া বেনজেমার ক্লাব ছাড়ার ইচ্ছা না থাকলেও ইউরোপের বিভিন্ন ক্লাব তার উপর নজর রাখছে। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও চেলসি, আর্সেনাল তার অবস্থা পর্যবেক্ষণ করছে। তালিকায় আছে লিগ ওয়ানের ক্লাব লিওন।

বিষয়:আর্সেনাল আল ইত্তিহাদ চেলসি ফ্রান্স বেনজেমা ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…