মেন্ডির বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগ

ফুটবল খেলোয়াড়ের কাছ থেকে একটি ছবি, তিনি পেশাদার ফুটবল জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাঁচ নারীর আনা সাত ধর্ষণ ও এক যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত ফুটবলার বেঞ্জামিন মেন্ডির অপকর্মের তালিকা আরও বড় হল। ফরাসি তারকার বিরুদ্ধে আরেকটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এখন আটটি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যানসিটির নির্বাসিত তারকা।
২৭ বছর বয়সী ফ্রেঞ্চম্যান মোট ৯টি অভিযোগের মুখোমুখি হয়েছেন। যার মধ্যে রয়েছে ৮টি ধর্ষণের অভিযোগ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী এখন ৬ জন। ২০২০ সালের শেষ থেকে ২০২১ সালের আগস্টের মধ্যে সব ঘটনা ঘটেছে বলে খবর।
গত বছর আগস্টের ২৪ তারিখে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩৪ দিন জেলে কাটিয়েছেন মোনাকোর সাবেক ডিফেন্ডার। ইংল্যান্ডের একটি আদালত পাসপোর্ট জমা রাখার শর্তে মেন্ডিকে জামিন দেন। তার সহযোগী লুই সাহা ম্যাটুরিও জামিনে আছেন।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে রক্ষণভাগের অন্যতম তারকা ছিলেন মেন্ডি। ২০১৯ সালে ৫২ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে ম্যানসিটিতে এসেছিলেন। ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০টি ও সিটিজেনদের হয়ে ৭৫টি খেলেছেন তিনি।
ফ্রেঞ্চম্যানকে ছাড়াই প্রিমিয়ার লিগ শিরোপা নিজেদের করে নিয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে খেলাতে নিষেধাজ্ঞা দিয়েছে ম্যানসিটি।






