ফুটবল

২০ বছর আগের ‘ঢুস’ নিয়ে অনুশোচনা নেই, আরও যা বললেন জিদান

২০ বছর আগের ‘ঢুস’ নিয়ে অনুশোচনা নেই, আরও যা বললেন জিদান

২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান। ২০ বছর পর আবারও আজ্জুরিদের মুখোমুখি হতে চলেছেন ফরাসি কিংবদন্তি। এবার ফ্রান্সের কোচ হয়ে। তার আগে সেই ফাউল নিয়ে প্রশ্ন শুনতে হল। জানালেন, এতবছর পর কোন অনুশোচনা নেই ওই ঘটনায়।

নেশনস লিগে শুক্রবার রাত পৌনে ১২টায় মুখোমুখি হবে স্পেন-ইতালি। ২০০৬ সালে ফাইনালের অতিরিক্ত সময়ের মাতেরাজ্জি ঢুস আঘাতে ছিটকে পড়ে গিয়েছিলেন, জিদান লাল কার্ড দেখেছিলেন। ফ্রান্স বিশ্বকাপও হারিয়ে বসেছিল।

ইতালির বিপক্ষে ম্যাচের আগে ঢুস প্রশ্নে জিদান বলেছেন, ‘ছবিগুলো আমাকে সবসময় সেটার কথা মনে করিয়ে দেয়, সেগুলো বারবার দেখানো হয়। কিন্তু সৌভাগ্যবশত শুধু এটাই করিনি বরং আরও সুন্দর ছবি আছে। এগুলো নিয়ে কোন অনুশোচনা নেই। এটা আমার ক্যারিয়ারের অংশ। যা ঘটেছে, তার জন্য গর্বিত নই, কিন্তু আপনি সবসময় শুধু ভালো কাজই করতে পারেন না। আমরা সবাই জীবনের এক যাত্রাপথে আছি, যেখানে কখনও কখনও আমরা এমনকিছু কাজ করে ফেলি, যা সেরা নয়। কিন্তু এখন প্রশ্ন হল, এরপর কী হবে।’

সেই ফাইনালের পর জিদান অবসরে যান। ভেবেছিলেন ফ্রান্সের হয়ে ওটাই তার শেষ স্মরণীয় মুহুর্ত হয়ে থাকবে, ‘হ্যাঁ, তখন জানতাম না যে আমি কোচ হতে চলেছি। তাই আমার জন্য সেটাই ছিল শেষ। বলতে পারি পরিস্থিতি খুবই, খুবই কঠিন ছিল। ফ্রান্স দলকে কোচিং করানোর জন্য ফিরে আসতে প্রস্তুত ছিলাম, আমার সর্বস্ব দিয়ে দিতে চাই।’

মাতেরাজ্জির সঙ্গে কখনও আর কথা হয়েছে কিনা সেবিষয়ে জিদান বলেছেন, ‘না, একদমই না।’

বিষয়:ইতালি জিনেদিন জিদান নেশনস লিগ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…