চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলিংহ্যামের লাল কার্ড, আপিল করবে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-২ গোলে ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহ্যাম। ম্যাচের শেষ বাঁশি বাজার পর দেখানো লাল কার্ডে বেশ চটেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কার্ডের বিরুদ্ধে আপিল করবে লস ব্লাঙ্কোস দলটি।

ম্যাচ শেষে রেফারি জেসুস গিল মানজানো লাল কার্ড প্রসঙ্গে প্রতিবেদনে দাবি করেন, বেলিংহ্যাম ‘আক্রমণাত্মক মনোভাব’ দেখিয়েছেন। বারবার চিৎকার করে বলছিলেন ‘এটা বাজে(গালি) গোল ছিল।’

মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের ম্যাচে চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে শেষ বাঁশি বাজার পর লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার।

ঘটনাটি ম্যাচের একেবারে শেষ মুহূর্তের। যার উৎসমূল রেফারি নিজেই। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ডানপ্রান্ত ধরে এক আক্রমণে উঠেছিল মাদ্রিদ, ব্রাহিম ডিয়াজের ক্রসে হেডে বল জালেও পাঠিয়েছিলেন বেলিংহ্যাম। কিন্তু ক্রসের ঠিক আগমুহূর্তে ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি জেসুস মানজানো।

মাদ্রিদ খেলোয়াড়রা উত্তেজিত হয়ে মাঠে ঘিরে ধরেন রেফারিকে। জানাতে থাকেন প্রতিবাদ। বেলিংহ্যাম একটু বেশি উত্তেজিত ছিলেন। রেফারি লাল কার্ড দেখিয়ে বসেন ইংলিশ মিডফিল্ডারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিবেলিংহ্যামভ্যালেন্সিয়ারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT