ফুটবল

বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’র শেষ বিশ্বকাপে যারা

বেলজিয়ামের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের ফুটবল দল গোল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরের সাথে আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র ১০ দিন। ফুটবল মহাযজ্ঞে যোগ দিতে ২৬ জনের শক্তিশালী দল দিয়েছে বেলজিয়াম। দেশটির ‘সোনালী প্রজন্ম’খ্যাত দলে অবধারিতভাবে আছেন থিবো কোর্ত্তয়া, এডেন হ্যাজার্ড ও রোমেলো লুকাকুরা। রেড ডেভিলদের ডাগ আউটের দায়িত্ব সামলাবেন রবের্তো মার্টিনেজ।

বিশ্বকাপ মিস করছেন জ্যাসন ডিনেয়ার, ডেডরিক বোয়েটা। কাতারে খেলা হচ্ছে না এসি মিলান তারকা ডিভোক অরিগি। নতুন কিছু খেলোয়াড়ের উপর আস্থা রেখেছেন বেলজিয়াম কোচ। আসরে মার্টিনেজের ডেপুটি থাকবেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি।

আগামী মাসে, তথা নভেম্বরের ২০ তারিখে পর্দা উঠে ১৮ ডিসেম্বরের ফাইনাল দিয়ে চ্যাম্পিয়ন পাবে কাতার আসর। ১৪ নভেম্বরের মধ্যে অংশ নিতে চলা ৩২ দলের স্কোয়াড ঘোষণার সময় বেধে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

বৈশ্বিক আসরের পর্দা ওঠার তিনদিন পর ২৩ নভেম্বর বেলজিয়ানদের প্রথম ম্যাচ, কানাডার বিপক্ষে। আসরের ‘এফ’ গ্রুপে ডি ব্রুইন-কোর্ত্তয়াদের সাথে আছে মরোক্কো ও ক্রোয়েশিয়া। ২৭ নভেম্বর মরোক্কো ও পহেলা ডিসেম্বর ক্রোয়েটদের বিপক্ষে নামবে মার্টিনেজের শিষ্যরা।

বেলজিয়ামের বিশ্বকাপ দল

গোলকিপার: থিবো কোর্ত্তয়া, সিমন মিগনোলেট, কোয়েন ক্যাস্টেলস।

ডিফেন্ডার: টবি আলডেরউইরেল্ড, আর্থার থিয়েট, ওউট ফেয়েস, জ্যান ভেরটনঘেন, থমাস মুনিয়ের, টিমোথি ক্যাস্টাগনে, জেনো ডেবাস্ট।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন, হ্যান্স ভানাকেন, ইউরি টেলেসমানস, লিয়ান্ডের ডেনডনকার, আমাডু ওনানা, ইয়ানিক কারাসকো, অ্যাকসেল উইটসেল, চার্লেস ডে কেটেলারি, লিয়ান্দ্রো ট্রোসার্ড, থোরগান হ্যাজার্ড।

ফরোয়ার্ড: রোমেলো লুকাকু, মিচি বাতসুয়াই, ড্রাইস মের্টেনস, এডেন হ্যাজার্ড, লোইস ওপেনডা, জেরেমি ডোকু।

কোচ: রবের্তো মার্টিনেজ।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 কোর্ত্তোয়া ক্রোয়েশিয়া বেলজিয়াম লুকাকু হ্যাজার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…