বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। যা ঘিরে প্রভাব পড়তে শুরু করেছে খেলাধুলার আয়োজনে। পানাহার থেকে দূরে থাকছেন ফুটবলাররাও। তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেলজিয়ান প্রো লিগ এবং ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ, থাকছে ‘রামাদান ব্রেক’।
সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের সব ম্যাচে বিশেষ বিরতির নিয়ম চালু করেছে এফএ। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এপর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা না গেলেও, এফএ কাপের ম্যাচে থাকবে বিশেষ বিরতি। মুসলিম খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতে বিরতির কথা জানানো হয়েছে। এ মাসে এফএ কাপের সূচিতে পঞ্চম রাউন্ডের দুটি করে ম্যাচে থাকছে নিয়মটি।
একইরকম বিশেষ বিরতি থাকছে বেলজিয়ান প্রো লিগেও। দেশটিতে সূর্যাস্তের সময়ের ম্যাচে থাকবে এই বিরতি। লিগের ১৪তম স্থানের দল সেইন্ট ট্রুইডেন্স এবং কে. ভি. কোর্টরির্টজের ম্যাচে কার্যকর ছিল বিরতির ব্যবস্থা। ম্যাচের ১২ মিনিটে দেয়া হয় বিশেষ বিরতি।








