নতুন ভিসি পেয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপসচিব মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন—২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো. শওকত আলীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।
অন্যদিকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।








