চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম রোকেয়া এবার মঞ্চে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, প্রথম বাঙালি নারীবাদী সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে বিশেষ কাব্যনাট্য মঞ্চস্থ হতে যাচ্ছে। তাঁর অদম্য সাহস, দূরদর্শী চিন্তা ও নারী মুক্তির স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত কাব্যনাট্যটির শিরোনাম ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’।

যে যুগে ভারতবর্ষের নারীরা শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অন্ধকার সময়ে বেগম রোকেয়া স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের। তাঁর বিশ্বাস ছিল—নারীরা স্বশিক্ষায় শিক্ষিত হবে, আধুনিক মানসিকতায় উন্নত জীবনের অধিকারী হবে। এই বিপ্লবী কল্পনাই তাঁর সাহিত্যকর্মে নতুন দিগন্ত উন্মোচন করে। সেই ভাবনা ও দর্শনকে কাব্য ও নাট্যের মেলবন্ধনে মঞ্চে তুলে ধরতেই এই প্রযোজনা।

প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনার পাশাপাশি পোশাক পরিকল্পনা এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নার্গিস সুলতানা। আবহসংগীতে রয়েছেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার। সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল প্ল্যাটফর্ম ‘লেখার পোকা’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কাব্যনাট্যটি আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে মঞ্চস্থ হবে।

কাব্যনাট্যে অংশ নেবেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী এবং নার্গিস সুলতানা।

আয়োজকদের প্রত্যাশা, এই কাব্যনাট্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে বেগম রোকেয়ার স্বপ্ন, সংগ্রাম ও নারী জাগরণের দর্শনকে নতুনভাবে উপস্থাপন করবে এবং সমাজে ইতিবাচক চিন্তার অনুপ্রেরণা জোগাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেগম রোকেয়ামঞ্চরোকেয়ালিড বিনোদনস্টেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT