শিল্প সাহিত্য

বইপ্রেমীদের দৃষ্টি কাড়লেন জাইমা রহমান, কিনলেন যেসব বই

বইপ্রেমীদের দৃষ্টি কাড়লেন জাইমা রহমান, কিনলেন যেসব বই

ঢাকার বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে উপস্থিত হয়ে বইপ্রেমীদের নজর কাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান। প্রায় আধা ঘণ্টা সময় ধরে দোকানে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান সাধারণ পাঠকের মতোই এসে বই কিনেছেন।

জানা গেছে, তার সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ ও আনিসুল হকের বিভিন্ন রচনা। পাশাপাশি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং নূরুল কবিরের বইও তিনি কিনেছেন।

এ সময় তাকে কাছে পেয়ে কয়েকজন পাঠক ছবি তোলেন বলেও জানা গেছে।

বিষয়:আনিসুল হক কাজী নজরুল ইসলাম জাইমা রহমান ঢাকা বইপ্রেমী বাতিঘর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…