বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির জন্য অনেক বড় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে যখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন সময় খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ প্রয়োজন ছিল। উপদেষ্টা পরিষদের জরুরি ও বিশেষ সভায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে।






