ফুটবল

‘সবকিছু জেতা’ বেকেনবাওয়ারের চলে যাওয়া পোড়াচ্ছে লিনেকারকে

জার্মান ফুটবল তারকা লিওনেল মেসি ট্রফি হাতে বিশ্বকাপ জেতার উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জেতা ফুটবল দলের সদস্যরা ট্রফি হাতে উদযাপন করছেন, চারপাশে দর্শক ও সাংবাদিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মান কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপজয়ী ফ্রেঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্যারি লিনেকার। ৭৮ বছর বয়সে বেকেনবাওয়ার চলে গেলেন, যা খুবই মর্মাহত করেছে ইংল্যান্ড তারকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বহিঃপ্রকাশ করেছেন ৬৩ বর্ষী লিনেকার।

ইংল্যান্ডের সাবেক সেন্টার ফরোয়ার্ড এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ফ্রেঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর খরব শুনে খুবই মর্মাহত হয়েছি। আমাদের সময়ের খেলার অন্যতম কিংবদন্তি তিনি। ডের কাইজের সবচেয়ে সুন্দর ফুটবলার ছিলেন যিনি, প্রায় সবকিছুই জিতেছিলেন। শান্তিতে থাকুন।’

১৯৭৪ সালে দুই ভাগে বিভক্ত ছিল জার্মানি, পশ্চিম জার্মানির নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। ১৯৯০ সালে কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী প্রথম ফুটবলার তিনি।

বায়ার্ন মিউনিখ তাকে সম্মানীয় সভাপতির পদে ভূষিত করেছিল। ১৯৭২ ও ১৯৭৬ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন বেকেনবাওয়ার। জার্মানির বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন চারবার- ১৯৬৬, ১৯৬৮, ১৯৭৪ ও ১৯৭৬ সালে।

বিষয়:ইংল্যান্ড জার্মানি বায়ার্ন বেকেনবাওয়ার লিনেকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…