চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলিদের জন্য বিসিসিআইয়ের নতুন ১০ নিদের্শনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত দলের টেস্টে বাজে ফলাফলের জেরে দশ দফার নতুন এক নির্দেশনা জারি করেছে দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই। ‘শৃঙ্খলা, একতা এবং দলের মধ্যে ইতিবাচক পরিবেশ’ টিকিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ছেলেদের দলের জন্য আপাতত এটি প্রযোজ্য হবে। শীগগিরই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ, পরে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে হারের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি। সিদ্ধান্তের প্রতি ‘অসম্মতি’ জানালে শুধু শৃঙ্খলাবিধিতে নয়, আরও বড় শাস্তি যেমন নিষেধাজ্ঞা, ঘরোয়া এবং আইপিএলে খেলতে না দেয়া, এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেয়া হবে।

ইএসপিএন ক্রিকইনফো নির্দেশনাগুলো জেনেছে, যাতে লেখা আছে ‘ভারতীয় দলের জন্য নীতিমালা’। বৃহস্পতিবার এটি সকল খেলোয়াড়ের কাছে পাঠানো হয়েছে। দশ দফা সংক্রান্ত যাবতীয় বিষয়টি প্রস্তুত করেছে বিসিসিআই।

দলের পারফরম্যান্স সংক্রান্ত বিষয়ে একটি মিটিং হয় গত সপ্তাহে। মিটিংয়ে নিউজিল্যান্ড সিরিজের হার, বোর্ডার-গাভাস্কার সিরিজের হার নিয়ে আলোচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর, টেস্ট অধিনায়ক রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সেক্রেটারি দেভাজিত সাইকিয়া।

দশ দফার কয়েকটি দফা এমন- সফর/ম্যাচ/অনুশীলন চলাকালীন সময়ে খেলায়াড়রা একা ভ্রমণ করতে পারবেন না। দীর্ঘ সফরের সময় পরিবার সর্বোচ্চ দুই সপ্তাহের বেশি আশেপাশে থাকতে পারবে না। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে কোনো স্টাফ সাথে নিয়ে যেতে পারবেন না। জাতীয় দলে নির্বাচিত হওয়ার জন্য ঘরোয়াতে খেলা বাধ্যতামূলক। এসকল বিষয় পালনে অস্বীকৃতি জানালে শাস্তির ব্যবস্থা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআগারকারগম্ভীরনিউজিল্যান্ডবিসিসিআইরোহিতলিড স্পোর্টসসাইকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT