চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুর উদযাপনে মৃত্যুর মতো ঘটনা ঠেকাতে ‘নির্দেশিকা’ আনছে বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

১৭ বছর পর আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের শিরোপা উল্লাস পরিণত হয়েছিল শোকে। বেঙ্গালুরুতে উদযাপনের সময় পদদলিত হয়ে মারা যান ১১ জন ভক্ত। এ ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তাই নির্দেশিকা আনছে বোর্ড।

শনিবার এক বৈঠকে নির্দেশিকা গঠনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এর জন্য বিসিবির সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সভাপতি রাজীব শুক্লা ও কোষাধ্যক্ষ প্রভাতেজ সিং ভাটিয়াকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড। আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে তাদের।

গত ৩ জুন পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু। তার পরের দিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শিরোপা উদযাপন করে বিরাট কোহলিরা। উদযাপনের সময় স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন মারা যান এবং আরও অনেকে আহত হন।

এ ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেঙ্গালুরু পুলিশকে আরসিবি এবং ডিএনএ এন্টারটেইনমেন্টের কর্মকর্তাদের গ্রেপ্তার এবং পদদলিত হওয়ার ঘটনাগুলির তদন্তের নির্দেশ দেন। ৬ জুন পুলিশ আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালে এবং ডিএনএর দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে। ১৩ জুন তাদের সকলকে জামিন দেওয়া হয়।

তবে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) দুই ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম, পদদলিত হওয়ার ঘটনায় ‘নৈতিক দায়িত্ব’ উল্লেখ করে পদত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকোহলিবিসিসিআইবেঙ্গালুরুভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT