চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি, তদন্তের আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গত রোববার-সোমবার বিসিবির আয়োজনে ঢাকার এক পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠানে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা হন অব্যবস্থাপনার শিকার। তাদের ঢুকতে দেয়া হয়নি দীর্ঘ অপেক্ষায় রেখে। এক পর্যায়ে সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। সেই ঘটনায় ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যথাযথ সম্মান জানাতে না পারার কথা টেনে দিলেন সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে তদন্তের অশ্বাসও।

বুধবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় আমিনুল বলেছেন, ‘আসসালামুআলাইকুম সকল সাংবাদিক ভাই ও বোনেরা। গত ১০ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান এবং টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমি নিজেই আপনাদেরকে সেদিন আমন্ত্রণ করেছিলাম। যদিও অনুষ্ঠানটির প্রস্তুতিতে একটু সময় লেগে গিয়েছিল।’

‘কিন্তু বাইরে এসে দেখলাম আপনাদের ভালোভাবে সম্মান জানানো হয়নি। আপনাদের আমন্ত্রণ করার পরও আমন্ত্রণ রক্ষার জন্য ক্রিকেট বোর্ড ও আমার পক্ষ থেকে যা করা উচিত ছিল, তাতে ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তবে এটাও কথা দিচ্ছি, যে ডিপার্টমেন্টের জন্য ব্যর্থতা এসেছে সেটা আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবো।’

‘আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন। সবসময় আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন তা অব্যাহত রাখবেন। আশা করছি শুধু সাহায্যই করবেন না, আমাদের জার্নির একটি অংশ হয়ে থাকবেন। সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ, আসসালামুআলাইকুম।’

আয়োজনটিতে সেদিন অংশ নিয়েছিলেন সবগুলো জেলা ও বিভাগের কোচ, কাউন্সিলর ও নারী উদ্যোক্তা প্রতিনিধি, ক্রীড়া কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট কনফারেন্সবিসিবিবুলবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT