ক্রিকেট

বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম কবে, কোথায়, কখন?

বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম কবে, কোথায়, কখন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া প্রতিযোগিতা ‘ডি থ্রি’ ট্রফির নিলাম অনুষ্ঠিত হবে আগামী সোমবার। টুর্নামেন্টের ছয়টি দলের স্কোয়াড গঠনের লক্ষ্যে আয়োজিত এই নিলামে নাম উঠবে ২৬৯ ক্রিকেটারের।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সোমবার সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে নিলাম।

তিনটি ভিন্ন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে নিয়ে আসার উদ্যোগ থেকে ‘ডি থ্রি’ ট্রফির যাত্রা শুরু হচ্ছে। এই প্রতিযোগিতায় থাকছে সাতটি চারদিনের ম্যাচ, ১৬টি ওয়ানডে ও ১৯টি টি-টুয়েন্টিসহ মোট ৪২ ম্যাচ।

আগামী ১৫ ডিসেম্বর টি-টুয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চারদিনের ম্যাচের আসর। আগামী বছরের মে মাসে গড়াবে হবে ওয়ানডে সংস্করণ।

নিলামে ক্রিকেটারদের দলে নিতে প্রচলিত অর্থের পরিবর্তে ব্যবহার করা হবে পয়েন্ট। ছয়টি দল আগেই নিজেদের আইকন ক্রিকেটার বেছে নিয়েছে। ওয়ালটন গ্রুপের আইকন মেহেদী হাসান মিরাজ, ফরচুন গ্রুপের তাওহীদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এইস ব্লু স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন্স ব্যাংকের নাঈম শেখ।

আইকন ক্রিকেটারদের বাইরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বাকি খেলোয়াড়দের দলে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে।

বিষয়:ডি-থ্রি ট্রফি নিলাম বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…