ক্রিকেট

অভিষেকের ৩৫ বলে সেঞ্চুরি, টানা তিন জয়ে সিরিজ ভারতের

নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজ

অভিষেকের ৩৫ বলে সেঞ্চুরি, টানা তিন জয়ে সিরিজ ভারতের

অভিষেক শর্মার তাণ্ডব চালানো সেঞ্চুরিতে পাচঁ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় তুলে ট্রফি নিজেদের করে নিলো ভারত। তৃতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে পাত্তা দেয়নি সফরকারীরা, ৬ উইকেটে জিতেছে। সিরিজে ৩-০তে এগিয়ে শ্রেয়াস আয়ারের দল।

মঙ্গলবার ওয়েলিংটনে হেনরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ করে ভারত।

লক্ষ্য তাড়ায় ঝড় তোলেন অভিষেক ও সূর্যবংশী। দুজনে গড়েন ১৩৩ রানের জুটি। ১৯ বলে ৪৫ রানে আউট হন সূর্যবংশী। অভিষেক তাণ্ডব চালিয়ে চতুর্থ টি-টুয়েন্টি সেঞ্চুরি তুলে নেন। ৩৫ বলে শতক ছুঁয়ে ৩৮ বলে ১১৩ রান করে আউট হন তিনি। ইনিংস ৯ চার ও ১১ ছক্কায় সাজানো। শেষদিকে তিলক ভার্মা ও নোমান ধীর ম্যাচ শেষ করে আসেন।

কিউইদের হয়ে কাইল জেমিসন ২ উইকেট নেন। মিচেল স্যান্টনার ও ম্যাথিউ ফিশার নেন একটি করে উইকেট।

এর আগে ভালো শুরু পায়নি কিউইরা। টিম সেইফার্ট ৬ বলে ২ রানে আউট হন। ফিন অ্যালেন ও ড্য়ারিল মিচেল ৮৬ রানের জুটি গড়েন। অ্যালেন ২৫ বলে ৪০ রানে আউট হলেও মিচেল অন্যপ্রান্তে গ্লেন ফিলিপসকে নিয়ে রান বাড়ান। ফিলিপস ১৪ বলে ১৭ রানে আউট হন।

সেখান থেকে বেভন জ্যাকবসকে নিয়ে ৪৮ বলে ৭৫ রানে অবিচ্ছিন্ন জুটি গড়েন মিচেল। বেভন ২৩ বলে ৩৯ ও মিচেল ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং, অক্ষর পেটেল ও নিতিশ কুমার রেড্ডি।

বিষয়:অভিষেক শার্মা টি-টুয়েন্টি নিউজিল্যান্ড ভারত হেনরি স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…