চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ পূর্বাহ্ণ ১০, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল। জয়ের পথে বল হাতে আগুন ঝরিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। সবমিলিয়ে ৪ উইকেট নিয়েছেন টাইগার পেসার। এমন বোলিংয়ের পর তাকে বিগ ব্যাশে দেখতে চেয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেটার অ্যালেক্স ক্যারি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ক্যারি। সেখানে নাহিদের প্রশংসা করে বলেন, ‘আমার মনে হয় ওর গতি আছে এবং স্পষ্টভাবেই বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটগুলোতেও বেশ বাউন্স থাকে। ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে, নিশ্চিতভাবেই। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে (বিগ ব্যাশের দল) আসতেই পারে।’

সিরিজের বাকি দুই ম্যাচে নাহিদকে কীভাবে আটকে রাখা যায় তারই ছক কষছে অস্ট্রেলিয়া। বলেছেন, ‘ও দারুণ বোলিং করেছে। আমার মনে হয় আমরা সবাই ওর গতি সম্পর্কে জানতাম, তবে নিজে মুখোমুখি না হওয়া পর্যন্ত সেটি পুরোপুরি বোঝা যায় না। ও বেশ দীর্ঘদেহী একজন অ্যাথলেট এবং উইকেট থেকে কিছুটা বাউন্সও পাচ্ছিল। তাই আমি বলব, ও সত্যিই খুব ভালো বোলিং করেছে। আগামী বৃহস্পতিবার এবং রবিবার এখানে পরের দুটি ওয়ানডেতে আমাদের ওর বিরুদ্ধে খেলার সুযোগ রয়েছে এবং আশা করি এখন থেকে আমরা ওকে সিরিজের বাকি ম্যাচগুলোতে আটকে রাখতে পারব।’

‘আমরা ওর হাইলাইটস এবং বোলিংয়ের ভিডিও দেখেছি। ও যখন দ্বিতীয় স্পেলে ফিরে এসেছিল, আমরা জানতাম কী হতে যাচ্ছে। আমরা কেবল ওকে ম্যাচের ওপর প্রভাব বিস্তার করা থেকে আটকাতে পারিনি। তবে একজন ফাস্ট বোলারের কাছ থেকে এমন আগ্রাসী মনোভাব আপনি প্রত্যাশা করতেই পারেন। তাই আমি যেমনটা কয়েকবার বলেছি, আশা করি আমরা সামনে এটি পরিবর্তন করতে পারব এবং আগামী ম্যাচগুলোতে ওর এই ধারা বজায় রাখা রুখে দিতে পারব।’-যোগ করেন ক্যারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানেডে সিরিজক্যারিবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT