চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল নির্বাচন নিয়ে লিটনের মন্তব্যের জবাব দিলেন গাজী আশরাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
গাজী আশরাফের দল নির্বাচন নিয়ে মন্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজী আশরাফ লিপু ও লিটন দাস।

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে নামবে লাল-সবুজের দল। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দল নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। জানান, তার সঙ্গে আলোচনা ছাড়াই আসন্ন সিরিজের দল দিয়েছেন নির্বাচকরা। লিটনের মন্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বুধবার সন্ধ্যায় ভিডিও বার্তায় গাজী আশরাফ জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দল ঘোষণা করার আগে কোচ ও অধিনায়কের সঙ্গে খুব সংক্ষিপ্ত বৈঠক হয়েছে। দল নির্বাচনে অধিনায়ক ও কোচের সঙ্গে সবসময় মতের মিল নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বলেছেন, ‘নিয়ম মোতাবেক আমাদের দলটা ক্রিকেট অপারেশন্সের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়েই ঘোষিত হয়। নির্বাচক কমিটির একটা এখতিয়ার আছে, নির্বাচক কমিটি সব সময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে অনেক সময় নাও থাকতে পারে কোন খেলোয়াড়ের ব্যাপারে। সেখানে কোনো অনুভূতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ।’

Banglabid

শামীম হোসেন পাটোয়ারীকে দলে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক। বলেছেন, ‘শামীম হোসেন পাটোয়ারীকে দলে দেখতে চেয়েছিলেন লিটন। প্রধান কোচও চান সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যাটিং লাইনআপে যারা খেলেছেন তাদের সবাইকে দলে রাখতে। তবে আমি ও হাসিবুল হোসেন শান্ত (নির্বাচক) সিদ্ধান্ত নেই শামীমকে না রাখার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডগাজী আশরাফচট্টগ্রামবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসলিপুশামীম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT