চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি পরিচালক ইসফাককে সরিয়ে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
এম ইশফাক আহসান

এম ইশফাক আহসান

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে কয়েকঘণ্টার ব্যবধানে পরিচালক হিসেবে ইসফাক আহসানকে সরিয়ে দিয়েছে এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের মনোনয়ন প্রত‍্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে। তাকে ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই তাকে সরিয়ে দেয়া হচ্ছে।’

এনএসসির মনোনয়নে বিসিবি পরিচালক হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ওঠে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেলেও ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হন ফারুক আহমেদ ও মো. শাখাওয়াত হোসেন।

গঠনতন্ত্র অনুযায়ী ৩ ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। দুজনকে সরাসরি নিয়োগ দেয় এনএসসি। সরাসরি মনোনীতদের একজন ইসফাক আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসফাকজাতীয় ক্রীড়া পরিষদবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

জুন ১১, ২০২৬

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

জুন ১১, ২০২৬

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো?

জুন ১১, ২০২৬

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT