চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গঠনমূলক সমালোচনা করতে বললেন বিসিবি প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি প্রধান গঠনমূলক সমালোচনার জন্য বলছেন, সাংবাদিকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন এসেছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। ইতিমধ্যে চার মাস সময় পার করেছেন বোর্ড প্রধানের আসনে। এর মাঝে সমালোচনার পাশাপাশি প্রশংসিতও হয়েছেন। তবে গঠনমূলক সমালোচনা করার কথা বলেছেন তিনি। এতে সুবিধা হবে বিসিবির।

বুধবার বছর শুরুর দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে কথা বলেছেন ফারুক আহমেদ। সেখানে বোর্ডে নিজের কাজ করার সম্পর্কে ধারণা দেন। একইসঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন।

‘কিছু জিনিসে আমি জোর দিয়েছি, যেমন ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে এটা নিয়ে আমি বলেছি যে কিছুই বলা যাবে না কারো। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে, আগে দেখতাম ওরা ফেসবুক স্ট্যাটাস দিত, এগুলো এখন কমেছে। একটা অর্গানাইজেশনে এই কোওর্ডিনেশনটা খুবই প্রয়োজন, আমরা তো এক সঙ্গেই কাজ করি। যেমন আপনারা স্পোর্টস সাংবাদিক, আপনারা তো সমালোচনা করবেনই। এটা যদি গঠনমূলক হয় তাহলে আমাদেরও সুবিধা হয়।’

Banglabid

ফারুক আহমেদের সময়কালে ক্রিকেটে বেশকিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে পরাজয়ও দেখতে হয়েছে। আপাতত গত চার মাসের ফলাফলে সন্তুষ্ট তিনি। ফলাফলে চোখ না রেখে প্রক্রিয়া ঠিক রাখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

‘যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি, ভারতে দুটি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি। ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি। আবার টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন।’

‘আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন। চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারুক আহমেদবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT