চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফাইনাল: গ্যালারি হাউজফুল, বাইরে জনসমুদ্র

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
৭:১৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ফাইনাল ম্যাচে গ্যালারিতে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেন লাল সমুদ্র। ফরচুন বরিশালের দর্শকদের সমাগমে মুখর হোম অব ক্রিকেটের গ্যালারি। উপলক্ষ বিপিএল ১১তম আসরের ফাইনাল। শিরোপা মঞ্চে চিটাগং কিংসের বিপক্ষে লড়ছে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল। টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার মিশনে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের সমর্থন জোগাতে গ্যালারিতে বরিশালের সমর্থক ঢল। অন্যদিকে আছে চিটাগং কিংসের ভক্তরাও। সবমিলিয়ে ম্যাচ শুরুর আগে থেকে ভরপুর মিরপুরের গ্যালারি।

সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছে আসরের ফাইনাল। বিপিএলের শুরু থেকেই আলোচনায় বরিশালের সর্মথকরা। ঢাকা, সিলেট কিংবা চট্টগ্রাম যেখানেই খেলা হোক না কেনো, সেখানেই বরিশালের সমর্থন ছিল দেখার মতো। ফাইনালেও ব্যতিক্রম হয়নি।

শুক্রবার সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামে সমাগম দর্শকদের। দুপুরের পর গেট খোলার কিছু্ক্ষণের মধ্যে ভরে যায় গ্যালারি। সমর্থকদের মধ্যে বরিশালের সমর্থকদের উপস্থিতি চোখে লাগার মতো। তবে ছড়িয়ে-ছিটিয়ে কিছু চিটাগংয়ের সমর্থকও দেখা গেছে।

গ্যালারি হাউজফুল হলেও স্টেডিয়ামের গেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই টিকিট পাননি। কাউন্টারে টিকিট শেষের কথা দুপুরের আগে জানিয়ে দিয়েছিল বিসিবি। তারপরও অন্যভাবে টিকিট ম্যানেজ করতে ছুটছেন অনেকে। অভিযোগ রয়েছে কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফাইনালের টিকিট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংতামিমফাইনালবরিশালবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT