চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সময় আড়াই কোটি প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা বিসিবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তা শঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলে ভাগ হয়ে ‘অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপ’ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। টুর্নামেন্টে মোট প্রাইজমানি থাকবে আড়াই কোটি টাকা।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অদম্য টি-টুয়েন্টি কাপের ম্যাচগুলো হবে ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ নামে তিন দল অংশগ্রহণ করবে। ধূমকেতুর নেতৃত্বে থাকবেন লিটন দাস, দুর্বার একাদশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে আকবর আলীকে।

ধূমকেতুর প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে হান্নান সরকারকে, সহকারী কোচ রাজিন সালেহ আলম।

আইপিএলের আদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম ব্যবহারের কথাও জানিয়েছে বিসিবি। প্রতিদিন খেলা শুরুর আগে বিকেল ৪টায় থাকবে সাংস্কৃতিক আয়োজন। ৬টা থেকে শুরু হবে মাঠের খেলা।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়নি। মাঠে বসে খেলা দেখার জন্য সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকা গুণতে হবে দর্শকদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুরন্ত একাদশদুর্বার একাদশধূমকেতু একাদশবাংলাদেশবিসিবিমোহাম্মদ আশরাফুললিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT