চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতে সমালোচকদের জবাব দিলেন বাভুমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার খেলা নিয়ে সমালোচনা কম হয়নি। প্রোটিয়ারা মাঠের খেলায় প্রমাণ দিয়েছে যোগ্যতার। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ২৭ বছর আইসিসি কোনো শিরোপা জিতল দলটি। সাদা পোশাকের ক্রিকেটে সেরার মুকুট জয়ের পর সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

লর্ডসে টেস্ট সেরার লড়াইয়ে এইডেন মার্করামের সেঞ্চুরি ও বাভুমার ফিফটিতে অস্ট্রেলিয়ার দেয়া ২৮২ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনের প্রথম সেশনে। ঐতিহ্যবাহী ভেন্যুটিতে রান তাড়ায় যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জিতেছিল ক্যারিবীয়রা।

প্রোটিয়াদের নিয়ে সমালোচনা কারণ মূলত কেবল ১২টি ম্যাচ খেলে ফাইনালে এসেছিল তারা। অন্যদিকে অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছেছে ১৯টি ম্যাচ খেলে। তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচগুলো খেলেছিল প্রোটিয়ারা। ছিল না অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ঘরের মাঠে তারা খেলেছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দেশের তিনটি সিরিজে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। আর সে কারণেই প্রোটিয়াদের ফাইনালে খেলা নিয়ে জন্ম হয়েছিল সমালোচনার।

শিরোপা জয়ের পর বাভুমা সমালোচনার জবাব দিলেন। বলেছেন, আমি বিশ্বাস করি, আমরা একটা দল হিসেবেই ফাইনালে উঠেছি। আমরা যে পথ বেছে নিয়েছিলাম, তা নিয়ে (অনেকের) সংশয় ছিল, বলা হচ্ছিল আমরা দুর্বল দলগুলোর সঙ্গে খেলেছি। আমরা খুশি যে, এই ধরনের পারফরম্যান্স দেখাতে পেরেছি এবং আশা করি, অমন ধারণা পাল্টে যাবে।’

আপাতত দেশে গিয়ে শিরোপা জয়টা দেশে গিয়ে উদযাপন করতে চান বাভুমা। বিভেদ ভুলে সবাইকে উদযাপনে সাউথ আফ্রিকার মানুষকে যোগ দিতে আহবান জানালেন তিনি। বলেছেন, ‘আমি মনে করি দেশ হিসেবে আমাদের জন্য এখানে একটি সুযোগ… মাঝে মধ্যে আমরা যতই বিভক্ত থাকি না কেন, সব ভুলে গিয়ে এই মুহূর্তটি উপভোগ করি এবং সবাই এক হই। আমি নিশ্চিত যে, দেশের মানুষ আমাদের সঙ্গে এই সাফল্য উদযাপন করবে। আমরাও ব্যাপকভাবে উদযাপন করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটেস্ট চ্যাম্পিয়নশিপবাভুমামার্করামলর্ডসলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT