চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ফিফটি-ফাহিমের ফাইফার, প্লে-অফে বরিশাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ফিফটি করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বল হাতে তাণ্ডব চালিয়েছেন ফাহিম আশরাফ। ৩.১ ওভারে ৭ রান খরচায় সিলেটের ৫ উইকেট তুলে নিয়েছেন। তাণ্ডব চালানো বোলিংয়ের পর তামিম ইকবালের ফিফটি ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় সিলেট। ১৮.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১৬ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।

৯ ম্যাচে ৭ জয়ে কাগজে কলমে প্লে-অফ নিশ্চিত হয়েছে গতবারের চ্যাম্পিয়ন দলটির। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বরিশাল। সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। অন্যদিকে ১০ ম্যাচে আট হার দেখে টেবিলের তলানিতে সিলেট।

বরিশাল বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সিলেট ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন আহসান বাট্টি, ২৯ বলে। জাকের আলী ১৯ বলে ২৪ রান, তানজিম সাকিব ৮ বলে ১৩ এবং আরিফুল হক ১৩ বলে ১২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

বরিশালের হয়ে ফাহিম আশরাফের ৫ উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও জেমস ফুলার। রিশাদ হোসেন নেন এক উইকেট। দুই উইকেট শিকার করে মোহাম্মদ নবী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এখন। আফগান অলরাউন্ডারের বিপিএল উইকেট সংখ্যা ৭৪টি। ৭৩টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন শ্রীলঙ্কান থিসারা পেরেরা।

জবাবে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দলীয় ২২ রানে ফিরে যান তাওহীদ হৃদয়, ৭ বলে ৬ রান করে। ৩৯ রানে ফিরে যান ডেভিড মালান। ৮ বলে ৯ রান করেন ইংলিশ ব্যাটার। মুশফিকুর রহিমকে নিয়ে ৬০ বলে ৮১ রানের অপ্রতিরোধ্য জুটি গড়ে বরিশালের জয় নিশ্চিত করেন তামিম। ৫১ বলে ৬টি চারে ৫২ রান করেন তামিম। আর চারটি চার ও এক ছক্কায় ৩০ বলে ৪২ রান করেন মুশফিকুর রহিম।

Reneta

সিলেটের হয়ে একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও সুমন খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমফাহিমবরিশালবিপিএল ২০২৫মুশফিকলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT