চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ গোল হজম করে বার্সা ছাড়ার ঘোষণা জাভির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরু থেকেই খুব বেশি ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারছে না বার্সেলোনা। ব্যর্থতার জেরে আলোচনায় আসে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন জাভি হার্নান্দেজ। ভিয়ারিয়ালের কাছে হেরে দল ছাড়ার কথাই জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ। মৌসুম শেষ করে দায়িত্ব ছাড়বেন।

অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ ব্যবধানে হেরেছে জাভির দল। সর্বশেষ পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয় দেখল লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে বার্সা।

ম্যাচে নির্ধারিত সময়ে ৩-৩ ব্যবধানে দুদল সমতায় থাকলেও, যোগ করা সময়ে দুই গোল হজম করে টানা দুই হার সঙ্গী করে জাভির শিষ্যবাহিনী। ম্যাচ শেষে সিদ্ধান্ত জানিয়ে ৪৪ বর্ষী জাভি বলেছেন, ‘আগামী ৩০ জুনের পর আমি আর বার্সেলোনার কোচ থাকছি না।’

‘ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা সম্ভব নয়। বার্সায় এটা কখনো হবে না। আমরা এমন জায়গায় আছি, যেখান থেকে ফেরা সম্ভব নয়। আমি মনে করি এটাই ক্লাব ছাড়ার সময়, যা নিয়ে আজ বোর্ডের সঙ্গেও কথা বলেছি।’

বার্সার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে জাভির। উভয় পক্ষ চাইলে আরও চার বছরের জন্য এই চুক্তি বাড়ানোর সুযোগ আছে। জাভি এমন অবস্থার জন্য সংবাদমাধ্যমকেও কিছুটা দায় দিলেন।

‘এটি একটি নির্মম চাকরি। অনেক সময়ই মনে হয়, আপনি সঠিক মূল্য পাচ্ছেন না৷ আপনারা দেখবেন, কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। অনেক বিষয় নিয়েই তারা সমালোচনা করে যা দিন শেষে আপনাকে আক্রান্ত করে। বার্সা কোচের সঙ্গেই এমনটা হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, যে চার মাস বাকি আছে, আমি সবকিছু দিয়েই চেষ্টা করব। মনে করি আমাদের ভালো একটি মৌসুম হবে।’

Reneta

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোম্যানের জায়গায় জাভিকে দায়িত্ব দেয়া হয় বার্সার ডাগআউটের। দায়িত্ব নেয়ার পরের মৌসুমে ক্লাবকে লিগ শিরোপা জেতান। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুর্দশা কাটেনি। টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবনমিত হয়ে খেলতে হয়েছে ইউরোপা লিগে। তবে ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয় জাভির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক স্টেডিয়ামজাভিবার্সেলোনাভিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT