ফুটবল

৫০০ মিলিয়নে বার্সেলোনায় দানি ওলমো

স্পেনের ফুটবল খেলোয়াড় দানি ওলমো গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দানি ওলমো স্পেনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, গোল উদযাপন করছে, মাঠে খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্পেনের ইউরোজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোকে দলে টেনেছে বার্সেলোনা। জার্মানির ক্লাব আরবি লেইপজিগ থেকে আনতে ৫০০ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে। কাতালুনিয়ার ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

২৬ বর্ষী দানি ওলমো বার্সেলোনার সাথে ছয় বছরের চুক্তি করেছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে থাকবেন ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত। তার জন্য গুনতে হল বড় অঙ্কের অর্থই।

বার্সেলোনার একাডেমি লা মাসিয়াতে দানি ওলমো ২০০৭ সালে প্রথম আসেন। সেখান থেকে ভবিষ্যতের আশায় ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবে চলে যান। সেখানে পাঁচটি ক্লাব শিরোপা, তিনটি ক্রোয়েশিয়ান কাপ এবং একটি সুপার কাপ জেতেন। আলাদা দুই মৌসুমে সেরা খেলোয়াড়ের তকমাও পান।

২০২০ সালে জার্মানির ক্লাব আরবি লেইপজিগে যোগ দেন। সেখানে দুবার জার্মান কাপ এবং একবার জার্মান সুপার কাপ জিতেছেন। ২০২০ সালে ইউরোতে অভিষেক ম্যাচে গোলের রেকর্ড করেন।

বিষয়:অলমো ইউরো-২০২৪ ক্রোয়েশিয়া জার্মানি বার্সেলোনা লাইপজিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…