চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিও থেকে জানা গেল বার্সেলোনার গোলটি না হওয়ার কারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

এল ক্ল্যাসিকোয় মাঠের লড়াইয়ের সঙ্গে সমানতালে চলে কথার লড়াই, থাকে নানান বিতর্কও। এবারও ব্যতিক্রম হয়নি। লা লিগায় সবশেষ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচে বিতর্কের শুরুটা লামিন ইয়ামালের একটি গোল না দেয়া থেকে। বার্সার দাবি, ওটা গোল ছিল। কিন্তু রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোল না দিয়ে কর্নার দিয়েছেন। ভিএআরে দেয়া সিদ্ধান্ত নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের আবার ভিন্ন মত। বিতর্কের ইতি টানতে, ঘটনার ভিডিও দেখার পর রেফারি কেন গোল দেননি সেটার অডিও প্রকাশ করেছে লা লিগা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার সঙ্গে ৩-২ গোলের ব্যবধানে জেতে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে লামিন ইয়ামালের টোকা কোনোমতে ঠেকিয়েছিলেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি গোললাইন পেরিয়েছিল কিনা। যে কারণে গোলও দেয়া হয়নি।

ম্যাচ শেষে লা লিগার মতো টুর্নামেন্টে গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ। বার্সা কোচের দাবি আবার পুরোপুরি উড়িয়ে দেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের মতে, সেটা মোটেও গোল ছিল না। অন্যদিকে, অফিসিয়ালরা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রিভিউ দেখেও বিষয়টা প্রমাণ করতে পারেননি।

এসব আলোচনা-সমালোচনার মধ্যেই রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইয়ামালের গোলটি না দেয়ার কারণ সামনে আনতে রেফারি ও ভিএআর রেফারির মধ্যে কথোপকথনের অডিও প্রকাশ করেছে।

স্প্যানিশ এফএর প্রকাশিত অডিও থেকে জানা গেছে, ভিএআর রেফারি সানচেজ মার্টিনেজ মাঠ রেফারি সোটো গ্র্যাডোকে ঠিক কী বলেছিলেন। অডিওতে মার্টিনেজকে বলতে শোনা গেছে, ‘আমরা একটি কর্নার কিক দিয়ে আবারও শুরু করতে চলেছি, আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে বলটি গোললাইন অতিক্রম করেছে, তাই এটি একটি কর্নার কিক দিয়ে আবার শুরু হবে। বল প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই। কর্নার কিক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিজাভিবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে এলো নতুন গান ‘ফুটবল ফুটবল’

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT