চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ল্যাসিকো ভুলে তরুণ বার্সাকে ম্যাচ ‘উপভোগ’ করতে বললেন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমে আগের দুই সাক্ষাতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লড়াইয়ের নামার আগে এল ক্ল্যাসিকোর কথা ভুলে তরুণ বার্সাকে ম্যাচ উপভোগের পরামর্শই দিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

শনিবার কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে এল ক্ল্যাসিকো মহারণ।

এই মৌসুমের দুই এল ক্ল্যাসিকোতে বার্সার কাছে পাত্তা পায়নি রিয়াল। লা লিগায় গত অক্টোবরে বার্সা জিতেছে ৪-০ গোলে। তারপর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। তারপরও নিজেদের ফেভারিট হিসেবে দেখতে নারাজ বার্সা কোচ। ফ্লিকের মতে, ‘আমাদের দলটা ভীষণ তরুণ, তাই উপভোগ করে খেলা উচিত। বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে এই ফাইনাল খেলা মানে দারুণ অভিজ্ঞতা।’

ফ্লিক মনে করেন ফাইনাল ম্যাচ একেবারেই ভিন্ন, ‘ফাইনাল মানেই ভিন্ন ব্যাপার। এখানে ফেভারিট কোনও বিষয় না। আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই।’

রিয়াল মাদ্রিদ অবশ্য চলতি মৌসুমে ভীষণ সংগ্রাম করছে। গতবার চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে এবার ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালে। লা লিগাতেও শীর্ষে থাকা বার্সার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা ডেল রেবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT