চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণবাদী আচরণের শিকার বার্সা ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সা ডিফেন্ডার ফুটবল খেলছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ নতুন কিছু নয়। গত কয়েক মৌসুম ধরে বেশ কয়েকবার এমন আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। এবার বার্সেলোনার ফুটবলারও বর্ণবাদী আক্রমণের শিকার হলেন।

দারুণ ছন্দে থাকা বার্সেলোনা লা লিগার ম্যাচে ফিরে ছন্দ হারিয়েছে। পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে থাকা গেটাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। যদিও কদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে বার্সা। এরপর কোপা ডেল রেতেও তারা ৫-১তে হারিয়েছে রিয়াল বেটিসকে।

গেটাফের মাঠে কাতালুনিয়ানদের হতাশার রাতে যোগ হয়েছে বর্ণবাদ বিতর্ক। গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের জেরে দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন রেফারি। ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার আলেজান্দ্রো ভালদে জানান, মাঠে গ্যালারি থেকে তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে।

ভালদে বলেছেন, ‘এখানকার দর্শকের দিক থেকে আমাকে কয়েকবার বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। এটা খুব দুঃখজনক যে এমনকিছু ঘটেছে। আমি প্রথমার্ধেই রেফারিকে বিষয়টি বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগ প্রটোকল কার্যকর করেছেন। তবে এটা ঠিক কীভাবে কাজ করে আমি জানি না।’

লা লিগার নিয়ম অনুযায়ী, বর্ণবাদী আক্রমণ থামাতে রেফারি চাইলে ম্যাচ বন্ধ করে দিতে পারেন। দ্বিতীয়ার্ধে তাই খেলা থামিয়ে স্টেডিয়ামের সাউন্ড বক্সে জানানো হয়, বর্ণবাদী আচরণ চলতে থাকলে মাঠ ছাড়বেন ফুটবলাররা।

রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রথমার্ধে যখন মাঠে ছিলাম, সফরকারী দলের ৩ নম্বর জার্সি পরা ফুটবলার আমার সহকারীকে বলল যে, তাকে (ভালদে) বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। ড্রেসিংরুমে গিয়ে দুই দলের প্রতিনিধির কাছে জানিয়েছি। মাঠে নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন এং দ্বিতীয়ার্ধ শুরুর আগে বর্ণবাদ-বিরোধী প্রটোকল চালু করেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলেজান্দ্রোকাতালুনিয়াগেটাফবার্সেলোনাভিনিসিয়াসলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬

‘গ্যাস সংকট কাটতে লাগতে পারে আরও দুই সপ্তাহ’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT