ফুটবল

গেটাফেকে উড়িয়ে দুইয়ে এলো বার্সা

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর আনন্দে উদযাপন করছে, মাঠে দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেটাফের বিপক্ষে আলো ছড়িয়েছেন রাফিনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করেছেন, এমনকি করিয়েছেনও। তার পারফর্ম্যান্সে বড় জয় পেয়েছে বার্সেলোনা। সেইসঙ্গে উঠে এসেছে টেবিলের দুই নম্বরে।

লা লিগায় চলতি মৌসুমে ১৭তম জয় দেখল বার্সা। ৬টি ড্র ও ৩ পরাজয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

শনিবার ঘরের মাঠে লা লিগার লড়াইয়ে গেটাফেকে ৪-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। প্রথমার্ধে রাফিনহা কাতালানদের এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান জোয়াও ফেলিক্স, ডি ইয়ং ও লোপেজ।

ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ২০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রাফিনহা। পরে ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর বার্সেলোনার একের পর এক আক্রমণে নেতিয়ে পড়ে গেটাফে। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ৮ মিনিট পর রাফিনহার পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান ডি ইয়ং। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে চতুর্থ গোলটি দেন লোপেজ।

বিষয়:গেটাফে বার্সেলোনা রাফিনহা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…