ফুটবল

সেমিতে উঠে ফ্লিক বললেন, ‘এটা বার্সার দলগত সাফল্য’

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ মাঠে নির্দেশনা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ মাঠে নির্দেশনা দিচ্ছেন, দলের সাফল্য ও দলগত প্রচেষ্টার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিগন্যাল ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের কাছে হেরেছে বার্সেলোনা। এ হারে টানা ২৪ জয়ের রেকর্ডে ছেদ পড়েছে দলটির। তবে দুই লেগ মিলে গোল ব্যবধানে জিতেছে কাতালনরা। সেমিফাইনালে উঠা বার্সেলোনার এ সাফল্যকে দলগত বলছেন কোচ হান্সি ফ্লিক।

আগের বেশ কয়েক মৌসুমে খরা গেছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে ২০১৯ সালের পর এবারই প্রথম সেমিফাইনালে উঠলো বার্সেলোনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ অথবা ইন্টার মিলান। বুধবার রাতে ঠিক হবে সে প্রতিপক্ষ।

দলীয় পারফরম্যান্স নিয়ে জার্মান কোচ বলেন, ‘আমার মনে হয় এখানকার সবাই এ মৌসুমে দলের পারফরম্যান্সকে স্বীকার করবেন এবং সবাই সেটার প্রশংসা করবেন। আজকের আমাদের খেলা সেরা ছিল না। আমি এ বিষয়ে প্রশ্নগুলো বুঝতে পারি, কিন্তু মনে হয় আমাদের এখনও খুশি হওয়ার কারণ আছে।’

‘হারের পর ড্রেসিংরুমেও খুব একটা ভালো পরিবেশ ছিল না। যখন আমি তাদের বললাম, আমরা সেমিফাইনালে উঠেছি, তখনই কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে অবশ্যই, খেলোয়াড়েরা নিজেদের কাছ থেকে এটাই আশা করে। তারা প্রতিটি খেলা জিততে চায়। আজ তারা একটু হতাশ, তবে আমার মনে হয় এ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার আনন্দই জয়ী হবে।’

ডর্টমুন্ডের ভূমিকা নিয়ে ফ্লিক আরও বলেন, ‘আমরা দুটি খেলা খেলেছি। প্রথমটিতে ৪-০ গোলে জিতেছি এবং এখানে আমরা ৩-১ গোলে হেরেছি। আমার মনে হয় আমরা সেমিফাইনালে পৌঁছানোর যোগ্য ছিলাম। ডর্টমুন্ড আমাদের জীবন কঠিন করে তুলেছিল। এখানকার তাদের আয়োজন অসাধারণ ছিল, কিন্তু আমরা শেষ চারে উঠে এসেছি।’

ডর্টমুন্ডে প্রথম থেকেই আক্রমণে ছিল স্বাগতিক দলটি। মিনিট দশেকের মাথায় পেনাল্টি থেকে গোলও আদায় করে নেন সেরহু গুইর‌্যাসি। বিরতির পর আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করলেও বার্সার থেকে সেমিফাইনালের টিকিট কেনে নিতে পারেনি।

বিষয়:জার্মানি ডর্টমুন্ড ফ্লিক বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…