ফুটবল

৪০ মিলিয়নে ১৮ বর্ষী ব্রাজিলিয়ান ভিতর রোকে এখন বার্সার

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, হাসিমুখে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ১৮ বছর বয়সী ফুটবলার, জার্সিতে হাসিমুখে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ভিতর রোকেকে দলে টেনেছে বার্সেলোনা। অ্যাথলেটিকো পারানায়েন্সের সাথে স্প্যানিশ জায়ান্টদের সমঝোতা হয়ে গেছে। সেলেসাও ফরোয়ার্ডকে নিতে খরচ ৪০ মিলিয়ন ইউরো।

১৮ বর্ষী রোকেকে ২০২৪-২৫ মৌসুম থেকে মাঠে পাবে বার্সেলোনা। ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে। রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

এ মৌসুমে বার্সেলোনার এটি তৃতীয় চুক্তি। ম্যানচেস্টার সিটি থেকে জার্মান অধিনায়ক ইলকাই গুন্ডোয়ান এবং অ্যাথলেটিক ক্লাব থেকে ইনিগো মার্টিনেজের পর রোকের সাথে চুক্তি করল অর্থকষ্টে ভুগতে থাকা বার্সা।

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়ার পরই রোকে নজরে আসেন ন্যু ক্যাম্পের।

বিষয়:বার্সেলোনা রোকে সেলেসাও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…