ফুটবল

আপাতত হালান্ড-গায়কোরেসকে নিয়ে ভাবছে না বার্সা

স্মরণীয় ফুটবল মুহূর্তে দুই খেলোয়াড়ের প্রতিকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফুটবল খেলোয়াড়ের ছবি, একজন হালান্ড, অন্যজন গ্যাভি, ম্যাচের সময়ের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর দিকে প্রশ্ন যায়, লা লিগায় আর্লিং হালান্ড বা ভিক্টর গায়কোরেসের কথা চিন্তা করছেন কিনা। বলেছেন, আপাতত ৯ নম্বর বা হালান্ডকে নিয়ে চিন্তা করছেন না তারা। ভবিষ্যতে চিন্তা করলে তিনিই বিষয়টি জানাবেন।

ডেকো জানিয়েছেন, ‘প্রথমে আমাদের চিন্তা করতে হবে হালান্ডই কী সেই খেলোয়াড় যাকে আমাদের ভবিষ্যতে দরকার। এখন আমরা বিষয়টি জানি না। এই মুহুর্তে আমাদের ৯ নম্বরের খেলোয়াড়ের দরকার নেই। আমাদের রবার্ট লেভান্ডোভস্কি আছে। ৯ নিয়ে আপাতত আমরা কোনো পরিকল্পনা করছি না।’

‘যখন সেই সিদ্ধান্ত নেয়ার সময় আসবে, আমাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ সিদ্ধান্ত নেয়া আমার কাজ। তবে আমাদের হাতে থাকা সুযোগগুলো বিবেচনা করব। কিন্তু মনে হয় না এখন কোনো খেলোয়াড় সম্পর্কে চিন্তা করার দরকার আছে।’

ডেকো বার্সার প্রয়োজনীয়তায় সুইডেনের গায়কোরেস সম্পর্কে বলেছেন, ‘সে একজন ভালো খেলোয়াড়, অনেকদিন ধরে পর্তুগালে গোল করে চলেছে। আমরা তাকে অনেকের মধ্যে একজন হিসেবে চিনি, তবে আমাদের চাহিদার তালিকায় এ মুহুর্তে নেই। আমরা লেভান্ডোভস্কির পরিবর্তিত কাউকে আপাতত চাই না। কারণ আমরা তাকে খুশি দেখতে চাই। আমরা অনেককিছু পেয়েছি এবং সে এখানে খুশি আছে।’

লেভান্ডোভস্কি ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় আসেন। তার চুক্তি এখনও একবছর আছে। বার্সার হয়ে ১১২ ম্যাচে ৭৮ গোল করেছেন পোলিশ তারকা।

বিষয়:গায়কোরেস ডেকো বায়ার্ন বার্সেলোনা লা লিগা হালান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…