চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

হাতে সময় আছে ৫ দিন, এরপর বন্ধ হবে গ্রীষ্ম দলবদলের দরজা। এরমাঝে ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে জুলিয়ান আলভারেজ সম্পর্কিত তথ্য, কোথায় হবে তার শেষ ঠিকানা। অ্যাটলেটিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে বার্সেলোনার কাছে তাকে ছাড়বে না। কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তে আবার আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীকে দলে টানার সিদ্ধান্তে অটল।

বার্সা সভাপতি বলেছেন, জুলিয়ান আলভারেজের জন্য ক্লাবের প্রস্তাব এখনও বহাল আছে। স্প্যানিশ চ্যাম্পিয়নরা আগামী সপ্তাহে দলবদল বন্ধ হওয়ার আগেই চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী। গ্রীষ্মের শুরুতে রবার্ট লেভান্ডোভস্কির বদলি হিসেবে আলভারেজকে লক্ষ্য বানায় বার্সা। প্রথমে ১০০ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের প্রস্তাব অ্যাটলেটিকো প্রত্যাখ্যান করেছিল।

জুলাইতে আলভারেজ জানিয়ে দিয়েছেন, অ্যাটলেটিকো ছাড়তে চান। এরপর থেকেই নড়েচড়ে বসে বার্সেলোনা এবং আর্সেনাল। অ্যাটলেটিকো এপর্যন্ত জোর দিয়ে বলে চলেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়বে না।

বুধবার বার্সা সভাপতি লাপোর্তে বলেছেন, ‘আমার মনে হচ্ছে সে (আলভারেজ) বার্সায় যোগ দিতে চান। অ্যাটলেটিকোর প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আমরা তাকে দলে টানার আশা ধরে রেখেছি। আমাদের পরিকল্পনাতে অটল আছি। আমরা অ্যাটলেটিকোর সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চাই।’

তিনি জোড় দিয়ে বলেছেন, ‘আশা করি দুই ক্লাবের মধ্যে একটি বোঝাপড়া হবে। আবারও বলছি, আমরা অ্যাটলেটিকোর পরিচালকবৃন্দ এবং সামগ্রিকভাবে ক্লাবের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে এই কাজটি করছি।’

আলভারেজের ভবিষ্যৎ গ্রীষ্ম দলবদলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ২৬ বর্ষী আর্জেন্টাইনকে পেতে দৌড়ে পিএসজি-রিয়াল মাদ্রিদও ছিল। ক্লাব দুটি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছে।

এদিকে বার্সার আগ্রহ অ্যাটলেটিকোকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে। তারা কাতালান ক্লাবটির বিরুদ্ধে ফিফা এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করেছে। সে প্রসঙ্গে লাপোর্তে বলেছেন, ‘পুরো ঘটনাজুড়ে বার্সা ভালো আচরণ করেছে। বার্সেলোনা অ্যাটলেটিকোর পরিচালনা পর্ষদকে পুরোপুরি সম্মান করে। তাদেরকে আমরা বহু বছর ধরে চিনি এবং তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে।’

বার্সা সভাপতি জানান, আলভারেজকে দলে নিতে কোচ হ্যান্সি ফ্লিক বেশ আগ্রহী। অন্যদিকে কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাটলেটিকো এবং আলভারেজের সম্পর্ক।

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদজুলিয়ান আলভারেজড্যাকোবার্সেলোনালিড স্পোর্টসহুয়ান লাপোর্তেহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

পরবর্তী

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

পরবর্তী
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

সর্বশেষ

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT