চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরাসিদের আসল সমস্যা ফ্রান্সকে হারিয়ে মেসির বিশ্বকাপ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

নিষেধাজ্ঞা কাটিয়ে আজাসিওর বিপক্ষে খেলতে নেমে ফের দুয়ো শুনেছিলেন লিওনেল মেসি। এমন ঘটনা এবারই প্রথম নয়। পিএসজির হয়ে লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থেকে সমর্থকদের কাছে বিশ্বকাপজয়ীর দুয়ো শোনার ব্যাপারটি ভালোভাবে নেননি সাবেক বার্সা সতীর্থ থিয়েরি অঁরি। ফরাসিদের সাবেক মিডফিল্ডারের মতে, বার্সাতেই ফেরা উচিত মহাতারকার।

ন্যু ক্যাম্পে ২০০৭-১০ সাল পর্যন্ত মেসির সতীর্থ ছিলেন অঁরি। অ্যামাজন প্রাইমের ‘ডিমাঞ্চে সোয়ার ফুটবল’ শোতে তিনি বলেছেন, ‘বিষয়গুলো বুঝি, কিন্তু সবকিছু গ্রহণ করতে পারি না। এটি প্রথমবার নয় যে তারা এমনটা করেছে। লোকেরা জানে সে এটার প্রাপ্য কিনা। পিএসজির জন্য মেসি সমস্যা নয়।’

বিনা অনুমতিতে মেসির সৌদি সফরকে অবশ্য সমর্থন করেননি অঁরি। বলেছেন, ‘যদি মূল বিষয়ে বলি, অনুশীলন মিস করা আসলে কারও উচিত নয়। কেউই একটি প্রতিষ্ঠানের নিয়মের বাইরে নয়। সবাইকে নিয়ম মেনে চলতে হয়।’

লিগ শিরোপা জয়ের পথে হাঁটা দলটি এতটা কঠোর না হলেও পারত, এমনও বলেছেন ফরাসি তারকা, ‘এমন দল খুব কমই দেখেছি, যারা চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও খেলোয়াড়দের নিয়ে এমন আওয়াজ তোলে।’

বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে আগামী মাসে। আর্জেন্টাইন কিংবদন্তির ক্যারিয়ার কোথায় গড়াতে চলেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সৌদি আরবের ক্লাবে চুক্তি সারার ফিসফাস আছে। বার্সেলোনাও মেসিকে ফেরানোর চেষ্টা করছে।

৪৫ বর্ষী অঁরি বলেছেন, ‘যখন অনুশীলন থাকবে, তখন অনুমতি নিতে হয়। তবে ফরাসি সমর্থকদের আসল সমস্যাটি হল কাতারে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। এখানে মেসি সমস্যা নয়, কারণ তার সঙ্গে খেলেছি। সে সবসময়ই সমাধান খোঁজে। একজন বিশ্বচ্যাম্পিয়ন, দুমাসের মধ্যেই বুড়ো হয়ে যায়নি। তবে হ্যাঁ, তার পিএসজিতে না থাকাই ভালো। চাই বার্সায় ফিরুক। কারণ মেসির মাঝে আমি বার্সাকে দেখতে পাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঁরিপিএসজিবার্সেলোনামেসিলা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT