বিশ্বকাপের মাঝেই পোল্যান্ডের তারকা স্ট্রাইকার বরার্ট লেভান্ডোভস্কির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বার্সেলোনার। নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোর নানা গুঞ্জন থাকা সত্ত্বেও নিজেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন এ তারকা। মৌসুম শেষে অন্য কোথাও পাড়ি জমাবেন ৩৭ বর্ষী তারকা।
বার্সেলোনা ছাড়ার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেভান্ডোভস্কি লিখেছেন, ‘চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে পরিপূর্ণ চার বছর শেষে এখন এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি এমন অনুভূতি নিয়ে ক্লাব ছাড়ছি যে, এখানে মিশন শেষ। চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়নশিপ।’
‘আমি প্রথম দিন থেকে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কোনোদিন ভুলব না। পৃথিবীতে কাতালুনিয়া আমার জায়গা।’
বিদায় প্রসঙ্গে এ তারকা আরও লিখেছেন, ‘সুন্দর চারটি বছরে আমার যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। আমার ক্যারিয়ারের সবচেয়ে অসাধারণ অধ্যায় কাটানোর সুযোগ দেয়ায় প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাকে বিশেষ ধন্যবাদ। বার্সা তার যোগ্য স্থানে ফিরে এসেছে।’
২০২২ সালে সাড়ে চার কোটি ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দেন লেভান্ডভস্কি। পোল্যান্ডের আন্তর্জাতিক তারকা ১৯১ ম্যাচে করেছেন ১১৯ গোল।


