চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় কোচদের কখনোই যথেষ্ট মূল্য দেয়া হয়নি: জাভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

দলের ব্যর্থতার জেরে চলতি মৌসুম শেষে বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছেন জাভি হার্নান্দেজ। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আর বার্সায় না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের সামনেও করেছেন বিস্ফোরক এক মন্তব্য। কাতালান ক্লাবটি কোচদের কাজকে কখনোই যথেষ্ট মূল্য দেয়নি, অভিযোগ তুলেছেন জাভি।

অলিম্পিক স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে বুধবার লা লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হন ৪৪ বর্ষী কোচ। রাখঢাক না রেখে বলেন, ‘বার্সায় কোচিং করানো একটি নিষ্ঠুর এবং অপ্রীতিকর কাজ। এটা আপনাকে প্রতিদিন মূল্যহীন মনে করাবে। পেপ গার্দিওলা আমাকে আগেই বিষয়টি নিয়ে বলেছিল। লুইস এনরিকে কষ্ট পেয়েছে, আমি দেখেছি।’

‘চাহিদার যে মাত্রা, এর প্রেক্ষিতে আমাদের একটা সমস্যা আছে। আপনি কাজটা উপভোগ করেন না। সবসময় নিজের জীবনের জন্য খেলছেন। এটা সত্যি নিষ্ঠুর বাস্তবতা। যে কাজটি আমরা করেছি, তার যথেষ্ট মূল্যায়ন হয়নি। ২০২১ সালে আমরা ক্লাবের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তে এসেছিলাম।’

সেসময় রোনাল্ড কোম্যানের জায়গায় জাভিকে দায়িত্ব দেয়া হয় বার্সার ডাগআউটের। পরের মৌসুমে ক্লাবকে লিগ শিরোপা জেতান জাভি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দুর্দশা কাটেনি। টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবনমিত হয়ে খেলতে হয়েছে ইউরোপা লিগে। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয় জাভির দল।

দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বার্সা কোচের ভাষ্য, ‘অনুভব করি, যা-ই করি না কেনো, আমার মূল্যায়ন হবে না। চাপ সহ্য করতে পারা না পারার সঙ্গে এটির যোগসূত্র নেই। মনে করি না যে আমাদের কাজের মূল্যায়ন হবে। সবসময় যা ভেবেছি, সেটাই বলেছি। যদি বলি দল গঠনের ভেতর দিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবেন। যদি বলি ২০১০ সালের দলটার মতো বার্সা এখন নেই, এটারও সমালোচনা হবে।’

লা লিগার চলতি মৌসুমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। শীর্ষে থাকা জিরোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। এমাসে স্প্যানিশ সুপারকোপা এবং কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে বার্সার। বিদায় নেয়ার উপযুক্ত সময় এখনই বলে জানিয়েছেন জাভি।

Reneta

‘আমি যা-ই করি না কেনো, সেটির সমালোচনা আছে। আমি যা-ই বলি, তা গ্রহণ করা হয় না। আগেরবার রিয়াল মাদ্রিদের চেয়ে লা লিগায় ১০ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতলেও নয়, এমনকি ২০২৩ সালের সুপারকোপায় জিততে না পারলেও নয়। পরিবেশ ও চলমান আলোচনা বিবেচনায় ক্লাবের সাথে কাজ করা একটি সমস্যা। সেকারণে আমার উপলব্ধি ছিল, দায়িত্ব ছাড়ার এটিই সঠিক মুহূর্ত।’

বার্সার পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে ব্যাপক জল্পনা। বেশ কয়েকজনের নাম গণমাধ্যমে উঠে এসেছে। জাভির বিশ্বাস, তার পরিবর্তে যাকেই আনা হোক, তার পক্ষে দায়িত্ব সামলানো সমস্যার কারণ হবে।

‘পরবর্তী কোচের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, এটাই সমস্যা। আমি ক্লাবের সবার প্রতি কোচকে স্বাভাবিক হতে এবং নিজেদের প্রভাবিত হতে না দেয়ার পরামর্শ দেবো।’

‘আমার বার্সাকে কোচিং করানো, জেতানো এবং ভালো ফুটবল খেলানোর স্বপ্ন ছিল। যতটা করেছি, তার জন্য আমি গর্বিত, নিজের বিবেকের কাছে পরিষ্কার। উত্তরসূরির প্রতি আমার পরামর্শ, কোচিং উপভোগ করুন। কিন্তু এটা অসম্ভব।’

ক্লাবের আচরণে অসন্তোষ প্রকাশ করলেও কোচিং করানোর সুযোগ দেয়া ও আস্থা রাখার জন্য বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার প্রতি কৃতজ্ঞতা জানান জাভি। ওসাসুনার সঙ্গে ম্যাচ নিয়েও বলেছেন।

‘ওসাসুনার বিপক্ষে আমাদের ভালো খেলার জন্য অনেককিছু করার আছে। যতটা সম্ভব উপরে থেকে শেষ করতে চাই। আমি সত্যিই এটির জন্য প্রস্তুত। খেলোয়াড়দের এটা জানিয়েছি। আরও বেশিকিছু দিতে চাচ্ছি, যাতে সব ঠিকঠাকভাবে কাজ করে।’

ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা লম্বা সময় ধরে বার্সার ডাগআউটে ছিলেন। স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব সামলানো নিয়ে তিনি বলেছিলেন, ‘বার্সেলোনায় আপনি যে চাপ অনুভব করেন, তা অন্য ক্লাবের সাথে তুলনা করা যায় না।’ জাভিও সেটাই বলে গেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেগার্দিওলাজাভিবার্সাবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা

জুন ১৮, ২০২৬

অগ্রিম বুকিংয়ে মাত করছে ‘ককটেল ২’

জুন ১৮, ২০২৬

স্মার্ট সিগন্যাল পাচ্ছে রাজধানীর ১২০ মোড়

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

অতিরিক্ত লোডশেডিংয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, আটক ১

জুন ১৮, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জে আগুনে পুড়ে গেছে কৃষকের ৩ শ মণ ধান সহ আসবাবপত্র

গভীর রাতে আগুন লেগে কৃষকের ৩শ মণ ধানসহ ঘর পুড়ে ছাই

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT