চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-অ্যাটলেটিকোর ৮ গোলবন্যার ম্যাচে হতাশ ফ্লিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সা-অ্যাটলেটিকোর ম্যাচে ফুটবল খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে গোলবন্যা হয়েছে। দুদল মিলে করেছে মোট ৮ গোল। তবুও জিততে পারেনি হ্যান্সি ফ্লিক বা ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ৪-৪ সমতায় শেষ হওয়া ম্যাচের ফলাফল আনতে দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে স্প্যানিশ দল দুটি।

ন্যু ক্যাম্পে খেলতে এসে বাজিমাত করেছে অ্যাটলেটিকো, খেলার প্রথম ও ষষ্ঠ মিনিটে দুই গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ ও অ্যান্টোনিও গ্রিজম্যান। এরপর শুরু হয় বার্সা শো, ১৯ ও ২১ মিনিটে পেদ্রি ও পাউ কিউবার্সি গোর করে সমতা আনেন।

সমতা এনে থেমে থাকেনি বার্সা, ৪১ মিনিটে ইনিগো মার্টিনেজের গোলে ৩-২তে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ৭৪ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কি গোল করলে সেখানেই ম্যাচ শেষ মনে হচ্ছিল।

Banglabid

লড়াই হারায়নি অ্যাটলেটিকো, ৮৪ মিনিটে মার্কোস লেংলের গোলে ফিরে আসার পর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তিন মিনিটে ম্যাচের সমতা সূচক গোল করেন অ্যালেক্সান্ডার সারলোথ। এমন ম্যাচের পর খুশি নন বার্সার কোচ হ্যান্সি ফ্লিক।

‘ম্যাচ শেষ হওয়ার কিছু সময় পরও সহজ কোনো শব্দ পাচ্ছি না। সত্যি কথা বলতে, ম্যাচ শেষে ফলাফল নিয়ে আমরা সত্যিই হতাশ। তবে যেমন ম্যাচ আমরা খেলেছি সেটা সত্যিই অসাধারণ।’ বলেন বার্সেলোনার কোচ ফ্লিক।

কোপা ডেল রে’র দ্বিতীয় সেমিফাইনালে অ্যাটলেটিকোর মাঠ মেট্রোপলিটনে আবারও লড়বে দুদল। খেলা হবে ২ এপ্রিল এবং জয়ী দল রিয়াল মাদ্রিদ বা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনালে নামবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোকিউবার্সিকোপা ডেল রেপেদ্রিবার্সালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT