চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভায়াদোলিদের সঙ্গে লক্ষ্য ‘অর্জন’ বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৪, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমের শুরুটা খুব বেশি ভালো না হলেও দিন যত গড়িয়েছে ততই আলো ছড়িয়েছে বার্সেলোনা। কোপা ডেল রে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জয়ের স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছে হ্যান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ শিরোপা জিতে মৌসুম শেষ করার লক্ষ্য কাতালুনিয়ার ক্লাবটির। রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে সেই পথে আরও এক পা এগিয়ে থাকল ফ্লিকের শিষ্যরা।

লা লিগায় শনিবার শীর্ষে থাকা বার্সেলোনা ২-১ ব্যবধানে জিতেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদদের সঙ্গে। এর মধ্যেই অবনমন নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডোর মালিকায়নায় থাকা দলটির। তবে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সা এখন সাত পয়েন্ট এগিয়ে, যদিও এক ম্যাচ কম খেলেছে লস ব্লাঙ্কোস দল। রোববার সেল্টা ভিগোর সঙ্গে জিতলেও চার পয়েন্টের ব্যবধান অক্ষত থাকবে বার্সার।

এটিই এখন স্বস্তি দিচ্ছে ফ্লিককে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলা একাদশ থেকে এ দিন ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ। তার পরও ম্যাচজুড়ে ৮২ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে তারা। কিন্তু আক্রমণে ততটা কার্যকর হতে পারেনি। গোলের জন্য ২৪টি শট নিয়ে সাতটি রাখতে পারে লক্ষ্যে। সেখান থেকে যে দুটি গোল হয়েছে, তাতেই খুশি কোচ।

ম্যাচ শেষে ৬০ বর্ষী ফ্লিক বলেছেন, ‘লক্ষ্য ছিল তিন পয়েন্ট এবং আমরা তা অর্জন করতে পেরেছি। আমাদের অভিযান সফল। আজকে কিছু ফুটবলারকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল এবং সেটা দিতে পেরেছি। অন্যদেরকে কিছু সময় খেলাতে পেরেছি। কাজটা সহজ ছিল না। এজন্য কিছু ভুল হয়েছে, দ্রুত কিছু বদল আনতে হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ল

মে ১৬, ২০২৬

ভরিতে ৪ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম

মে ১৬, ২০২৬

পর্তুগালে যাত্রা শুরু করেছে রাজু ল’, অভিবাসন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

মে ১৬, ২০২৬

জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের রাতভর অবস্থান

মে ১৬, ২০২৬

সরাসরি সিলেট: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT