চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাগ্যের পরিহাস মেনে নিলাম’, কেন লিখলেন বাপ্পী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
বিনোদন
A A

সৈয়দ আবেদ আলীকে নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া এই গাড়িচালক রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী দে‌ওয়ার পোস্টগুলো নিয়ে নেটিজেনরা ট্রোল করছেন। আবেদ আলীকে মুখোশধারী হিসেবে চিহ্নিত করছেন অনেকে। পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়িচালককে নিয়ে অন্তর্জালে রীতিমত হুল্লোড়!

সেই হুল্লোড়ে গা ভাসালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও। নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট দিয়ে এ নায়ক মজা করে লিখেছেন, ‘আমি অংকে ফেইল করেছিলাম। কোথায় ছিলেন তখন?’

বাপ্পী লিখেছেন, “ওইসময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেইল করবো না। আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন।”

এরপর বাপ্পী তার ইনস্টাগ্রাম, ব্যক্তিগত আইডি এবং পেইজের লিংক স্ট্যাটাসে শেয়ার করেছেন। বাপ্পীর এই স্ট্যাটাসে বন্ধু তালিকার অধিকাংশ ব্যক্তি হাহা রিয়েক্ট দিয়েছেন। কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যায় কেউ কেউ বুঝেছেন বাপ্পী মজা করে পোস্ট দিয়েছেন। রসিকতা করে পাল্টা মন্তব্যও করছেন কেউ কেউ।

তবে অনেকে এমন পোস্টের সমালোচনাও করছেন। চলচ্চিত্রের গ্রুপে বাপ্পীর স্ট্যাটাসটির স্ক্রিনশট দিয়ে একজন লিখেছেন, বাপ্পীর মতো নায়কের কাছ থেকে এমন পোস্ট আশা করা যায় না!

Reneta

দীর্ঘদিন ধরে আলোচনায় নেই বাপ্পী চৌধুরী। সর্বশেষ তার ‘শত্রু’ ছবি মুক্তি পেয়েছিল গেল বছর ঈদে। ব্যবসায়িকভাবে ছবিটি মুখ থুবড়ে পড়ে। এই নায়কের ‘ঢাকা ৫৭০’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘কুস্তিগীর’ নামে আরেকটি ছবি মুক্তির অপেক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবেদ আলীপ্রশ্নফাঁসবাপ্পী চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর

ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা সেবা স্বাভাবিকের পথে, ধাপে ধাপে এগোচ্ছে দিল্লি

মে ২, ২০২৬

বৃষ্টিতে বন্ধ খেলা, ভারী বর্ষণে ভেসে গেল মাঠ

মে ২, ২০২৬

অস্কার জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল রুশ পরিচালকের

মে ২, ২০২৬

ইসরায়েলসহ মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মে ২, ২০২৬

কারাগার থেকে হাসপাতালে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT