চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম নারী ফুটবলার হিসেবে লরিয়াস অ্যাওয়ার্ড ছুঁলেন বনমাতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ জয়, ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তকমা মুকুটে যোগ করা পর স্পেন এবং বার্সেলোনার তারকা ফুটবলার আইতানা বনমাতি আরেকটি ইতিহাস গড়েছেন। প্রথম কোনো নারী ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ লরিয়াস স্পোর্টসওম্যান পুরস্কার জিতেছেন। খেলার জগতে সারাবছরের অর্জনের উপর ভিত্তি করে পুরস্কারটি দেয়া হয়।

বর্ষসেরা বাছাই করতে ৬৯ জন কিংবদন্তি ভোট দেন। তাদের অধিকাংশই বেছে নেন স্পেনের হয়ে বিশ্বজয়ী বনমাতিকে।

২০২৩ সাল ২৬ বর্ষী বনমাতির জন্য বেশ অর্জনে ভরপুর বছর ছিল। বছরটাতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের প্রথম বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বিশ্বআসরের বছরে বনমাতি হয়েছেন ফিফা’র মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়ও। মেয়েদের বিশ্বকাপে গোল্ডেন বল গেছে তার দখলে। পরে বার্সেলোনার হয়ে লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কারও তার হাতে উঠেছে।

মাদ্রিদে পুরস্কার হাতে নিয়ে বনমাতি বলেছেন, ‘স্পোর্টসওম্যান হিসেবে লরিয়াস বর্ষসেরা পুরস্কার জেতায় আমি সম্মানিত। আমি আরও খুশি যে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি আমার আন্তর্জাতিক সতীর্থদের বর্ষসেরা দলের স্বীকৃতি দিয়েছে।’

‘এ পুরস্কার জেতা আগের তালিকা দেখে আমি বেশ পুলকিত। সেরেনা উইলিয়ামস থেকে সিমন বাইলস, লিন্ডসে ভন, নাওমি ওসাকা এবং সবশেষ এ পুরস্কার জেতা শেলি অ্যান ফ্রেসার প্রাইস, তারা শুধু খেলেননি, তরুণ প্রজন্মের কাছে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।’

‘প্রথম ফুটবলার হিসেবে এ পুরস্কার জেতা আরও বিশেষ করেছে এবং আমার খেলাকে ওই কিংবদন্তিদের মতো করেই প্রতিষ্ঠিত করতে চাই।’ বলেছেন আইতানা বনমাতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওসাকাচ্যাম্পিয়ন্স লিগবনমাতিবার্সেলোনালরিয়েসলিড স্পোর্টসসেরেনাস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT