অপরাধ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের জন্য নেওয়া ছবি, যেখানে তিনি বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংকগুলোকে মহিবুল হাসান চৌধুরী, তার স্ত্রী এমা ক্লারা বাটন ও তাদের দুই সন্তান নীনা এমিলি ফাওজিয়া চৌধুরী ও হান্না শ্রেয়া এনী চৌধুরীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে বলা হয়েছে।

একইসঙ্গে আজ মঙ্গলবার (২০ আগস্ট) পাঠানো চিঠির তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে হিসাবের হালনাগাদ তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

বিষয়:বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাব জব্দ মহিবুল হাসান চৌধুরী নওফেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…