জনপদ

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশি যুবক হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের খবরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের জন্য নিরাপত্তা চৌকি ও তার পাশে দাঁড়ানো একজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শাহাবুল হোসেন বাবু  নামের ২৪ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৮৫ এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ২০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত বাবু ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফ’র সাথে যোগাযোগ করা হচ্ছে।

অন্যদিকে হাকিমপুর পৌরসভার ধরন্দা গ্রামের ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছে।

বিষয়:দিনাজপুর বিএসএফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…