বিনোদন

১৭ বছরে শহরতলী, দর্শকের জন্য নতুন গান

শহরতলী নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীরা ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরতলী ব্যান্ডের নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭ বছরে পা রাখলো বাংলাদেশের একমাত্র থিয়েট্রিক্যাল রকব্যান্ড ‘শহরতলী’। ৬ অক্টোবর ব্যান্ডটির প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও শুক্রবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে হয়েছে এর উদযাপন অনুষ্ঠান।

এদিন দর্শনীর বিনিময়ে ব্যান্ডটির একক কনসার্টও উপভোগ করেন আগত অতিথিরা। ‘শহরতলীর মুক্তি’ শিরোনামে এই কনসার্টে সহযোগী হিসেবে ছিলো বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর।

শহরতলী সংগীতানুষ্ঠানে শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ শুরুতে শহরতলী ব্যান্ডের সদস্য ও বামবা’র উপস্থিত আমন্ত্রিত অতিথি সহ ১৭ টি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়। এর পর একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি বোর্ডের সন্মানিত সদস্য মফিদুল হক ও বামবা’র সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ব্যান্ড দলটির তৃতীয় অ্যালবাম ‘এখন, এখানে…’র চতুর্থ গান ‘মুক্তি’র মিউজিক ভিডিওর প্রিমিয়ার। একই সাথে ‘শহরতলী’ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রিমিয়ার হয়।

শহরতলী ব্যান্ডের পারফরম্যান্স, আলো ও মঞ্চের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ ঠিক এরপরই শুরু হয় ‘শহরতলী’র মনোমুগ্ধকর গানের পরিবেশনা। টানা ১০টি গান পরিবেশন করে ব্যান্ড শহরতলী।

বিষয়:কনসার্ট গান ব্যান্ড মুক্তিযুদ্ধ জাদুঘর শহরতলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…